ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইইউ ইকোনমিক্স ফোরামের সভাপতি সজীব, সম্পাদক সাইদুর

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সজীব বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইদুর রহমান খান।

সম্প্রতি ফোরামটির ওপেনিং সিরিমনি ও আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহসভাপতি মো. আরিফুল ইসলাম ও মুনতাসীর আহমেদ। জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড করপোরেট পার্টনারশিপ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতাউল আকবর। অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি তাসনিম জাহান লাবিবা এবং অ্যাসিস্ট্যান্ট করপোরেট পার্টনারশিপ সেক্রেটারি হয়েছেন মো. সাব্বির হোসাইন মোল্লা ও মোছা. মুনিফা জাহান মিম।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনুবা তাবাসসুম খানম এবং সহকারী কোষাধ্যক্ষ মো. দিলশাদ রহমান। কালচারাল সেক্রেটারি লুবনা আক্তার জেসিকা এবং সহকারী কালচারাল সেক্রেটারি মাশরেক নম অন্তিক। স্পোর্টস সেক্রেটারি রাকিব সিকদার এবং সহকারী স্পোর্টস সেক্রেটারি হিসেবে রয়েছেন আশরাফুল ইসলাম আশিক, মো. সানোয়ার হোসেন ইমন ও আরাফাত হোসেন রহিম।

রিসার্চ, পাবলিকেশনস অ্যান্ড অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি হয়েছেন সিফাত সরকার অন্তু। এ বিভাগের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিহাব উদ্দিন সরন ও মোছা. সুমাইয়া রাজ্জাক সৃষ্টি।

ইভেন্ট অ্যান্ড প্রোগ্রাম সেক্রেটারি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারদিন বিনতে জাহান স্নেহা এবং সহকারী ইভেন্ট অ্যান্ড প্রোগ্রাম সেক্রেটারি মো. রিপন আল মামুন। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম রাজু এবং সহকারী মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি রাইসুল ইসলাম রাইয়ান।

এ ছাড়া অফিস সেক্রেটারি হিসেবে রয়েছেন মোছা. ঈশিকা। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জোবায়ের ভূঁইয়া, রামিসা রওনক, লিওন হোসেন, আনিয়া ফারজিন ও জুনেয়া ইসলাম।

নবগঠিত এ কমিটির মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অ্যাকাডেমিক জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্বের বিকাশ এবং সহশিক্ষামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, আবাসিক সুবিধার বাইরে ৮৩ শতাংশ শিক্ষার্থী
প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, আবাসিক সুবিধার বাইরে ৮৩ শতাংশ শিক্ষার্থী
গবেষণার মানোন্নয়নে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে দিনব্যাপী কর্মশালা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘Good Laboratory Practice and Motivation towards Scientific Research’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
গবেষণার মানোন্নয়নে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে দিনব্যাপী কর্মশালা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ। শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৬২ প্রকারের ফল নিয়ে ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী বিতরণ করবে সংগঠনটি। কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন এসব কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের নেতৃত্ব, দেশ গঠনে ইতিবাচক রাজনীতির চর্চা এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার ভাবনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে পাঁচটি স্থানে স্টারলিংক সংযোগ চালু করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের পরিচিতি ও অবস্থান তৈরি করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
আরও পড়ুন
‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু