ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল। ছবি: জবি সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৬২ প্রকারের ফল নিয়ে ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী বিতরণ করবে সংগঠনটি।

কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন এসব কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের নেতৃত্ব, দেশ গঠনে ইতিবাচক রাজনীতির চর্চা এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার ভাবনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে পাঁচটি স্থানে স্টারলিংক সংযোগ চালু করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের পরিচিতি ও অবস্থান তৈরি করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী সাকীর মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। 
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী সাকীর মতবিনিময়
রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, নানা কর্মসূচি গ্রহণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
রাত পোহালেই ৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস, নানা কর্মসূচি গ্রহণ
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
বিশ্ববিদ্যালয়গুলোর নীতিনির্ধারণী ও প্রশাসনিক পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্বের প্রস্তাব
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল