ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: আরটিভি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপন কুমার সরকার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ, সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মেরাজুল ইসলাম, সহকারী প্রক্টর নাজমুল হাসান, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘আমাদের সমাজে নানা বর্ণের, নানা ধর্মের, নানা পেশার মানুষ বসবাস করে আসছে। আমাদের প্রকৃতিতে যেমন বৈচিত্র্য আছে, তেমনি আমাদের সমাজেও বৈচিত্র্য রয়েছে। আর এই বৈচিত্র্যের মধ্য দিয়েই আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, আল্লাহ বলি কিংবা বিধাতা বলি, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। সবকিছু নিয়েই আমাদের পৃথিবী। এখানে সবারই নিজের মতো করে চলার অধিকার রয়েছে। শুধু তাকে স্মরণ করার পথ ভিন্ন, তবে আমাদের সেই ঈশ্বর একটাই। আজকের এই শ্যামাপূজা উদযাপন সফল হোক।’

পূজা উপলক্ষে প্রতিমা স্থাপন, দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এ ছাড়া সাংস্কৃতিক সন্ধ্যায় শ্যামাসংগীত, নৃত্য ও নাটক পরিবেশিত হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। 
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল।
চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
হলের ডাইনিংয়ের ভাতে সিদ্ধ টিকটিকি, অর্ধেক খাওয়ার পর দেখলেন শিক্ষার্থী