ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিনব্যাপী প্রশিক্ষণ

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: আরটিভি

গ্রন্থাগারকে শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী করে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘Building a Smart University Library: New Trends, Technologies & Professional Practices’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বই জ্ঞানের বাহন আর গ্রন্থাগার জ্ঞানের ভান্ডার। যুগে যুগে বিশ্বের প্রাজ্ঞ ব্যক্তিরা গ্রন্থাগারকে গুরুত্ব দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কোনো অংশে কম নয়। তবে পরিচালনায় কোনো ঘাটতি থাকলে তা দূর করতে হবে।

শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করতে পড়ার উপযোগী পরিবেশ তৈরি, গ্রন্থাগার পরিচ্ছন্ন ও যুগোপযোগী রাখা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বই সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে। কোনো বই গ্রন্থাগারে না থাকলে রিকুইজিশনের মাধ্যমে পরবর্তী সময়ে তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। গ্রন্থাগারের বই নির্ধারিত সময়ের মধ্যে ফেরত নিশ্চিত করতে হবে। এক মাসের বেশি বই রাখলে জরিমানার ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, কোনো কাজই ছোট নয়; ছোট হয় মানুষের মন। তাই কোনো কাজের মান কমানো যাবে না, বরং কাজের মাধ্যমে মান বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক ও বিডিরেনের কনসালটেন্ট ড. এম. হোসাম হায়দার চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক তহুর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। সমাপনী বক্তব্যে তিনি গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ ও ই-বুক চালুর ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে সুপেয় পানির সরবরাহব্যবস্থা ও পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। 
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
আরও পড়ুন
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ব্যবহার জানেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অনলাইন জার্নাল ও ছাত্র কল্যাণ তহবিলের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে চালু হবে ওবিই কারিকুলাম: উপাচার্য