ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে বিশেষ সেমিনার

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
বর্তমান পররাষ্ট্রনীতি নিয়ে রাবিতে সেমিনার ও আলোচনা সভা। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারেক রহমান সরকারের বর্তমান পররাষ্ট্রনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের উদ্যোগে ডিনস কমপ্লেক্সে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কূটনীতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও অভিবাসনকে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন বক্তারা।

এসময়, সেমিনারের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক প্রফেসর অধ্যাপক ড. আকমল হোসেন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন হবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো প্রভু থাকবে না, থাকবে কেবল বন্ধু। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থনৈতিক কূটনীতিতে নতুন বাজার সৃষ্টি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও শিল্পে মূল্য সংযোজন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রতিরোধে পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জন, সার্ককে কার্যকর করা, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট সমাধান এবং দেশের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিকে পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, আইআর বিভাগ এক মাসে দুটি সেমিনারের আয়োজন করেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। এ বিভাগে বিশ্ববিদ্যালয়ের অন্যতম যোগ্য ও দক্ষ শিক্ষকেরা রয়েছেন বলে আমি মনে করি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ফার্স্ট’ নীতির মাধ্যমে কোনো দেশের প্রতি অধীনস্থ না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। চীন ও জাপানের সঙ্গে সাম্প্রতিক চুক্তি ও সহযোগিতাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক কূটনীতি ও বাণিজ্যিক অংশীদারত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং ব্লু ইকোনমির উন্নয়নে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আইআর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে অভিবাসন ও অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি সেমিনারে উপস্থিত সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক অধ্যাপক ড. আকমল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় সাখাওয়াত হোসেন জিকু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে। আরটিভি/এসএস
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিং করাকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। 
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ পালিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আরও পড়ুন
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন 
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে রাবির দুই বিভাগের সংঘর্ষ