ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
রাবি । ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও চারুকলা গেট বন্ধ হয়ে যাবে। এরপর এসব গেট দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে রাত ১০টার পর যানবাহন চলাচলের জন্য শুধু কাজলা গেট, বিনোদপুর গেট ও স্টেশন বাজার গেট খোলা থাকবে।

এছাড়া অফিস চলাকালীন কর্মদিবসে বিকেল ৫টার পর এবং ছুটির দিনগুলোতে সারা দিন ফুট ফাইবার গেট সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের ব্যবহৃত যানবাহনে প্রক্টর অফিস থেকে সংগ্রহ করা স্টিকার ব্যবহার করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র বহন এবং ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থেকে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদ ও আশঙ্কামুক্ত পরিবেশে ক্যাম্পাসে অবস্থান করে পড়াশোনা করতে পারেন, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল উদ্দেশ্য।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭।
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
বাকৃবিতে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত হয়েছে। 
বাকৃবিতে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত
মানবিকতা যত দিন অবমানিত হবে, নজরুল তত দিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
পৃথিবীতে মানবিকতা যত দিন অবমানিত হবে, কাজী নজরুল ইসলাম তত দিন প্রাসঙ্গিক থাকবেন বলে মন্তব্য করেছেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’-এর উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুলের সাহিত্য ও দর্শনের গভীরতা তুলে ধরে ড. বেলা দাস বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে দ্রোহের প্রধান উৎস। শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করতে তাঁর লেখনী যুগ যুগ ধরে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে। বর্তমান অস্থির সময়েও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় নজরুলের চেতনা আমাদের সবচেয়ে বড় আশ্রয়। এ সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। আয়োজকেরা জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। আয়োজক সূত্রে আরও জানা গেছে, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে। আরটিভি/টিআর
মানবিকতা যত দিন অবমানিত হবে, নজরুল তত দিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
শাবিপ্রবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে মোট ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। অনুষ্ঠানে থিম স্পিকার হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস। আয়োজকেরা জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চার বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে। সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি। সাম্য ও মানবতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী আবহমানকাল ধরে প্রাসঙ্গিক। এই সম্মেলনের মাধ্যমে কবিকে জানার আরও নতুন ক্ষেত্র তৈরি হবে। আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি।’ আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ গবেষণা-সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। আরটিভি/টিআর
শাবিপ্রবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
আরও পড়ুন
গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি