ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: আরটিভি

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন হল, অনুষদ ও একাডেমিক ভবনগুলোতে এ শোডাইন দেয়া হয়।

এসময় ছাত্রদল নেতাকর্মীদের ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’।

এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন জায়গাতে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা করছে, সে অপচেষ্টা রুখে দিতে প্রতিহত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীবৃন্দরা সর্বদা প্রস্তুত।

তিনি বলেন, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ডিপার্টমেন্টে বাইক শোডাউন দেয়া হয়েছে। আমরা ক্যাম্পাস পাহাড়া দেব, যাতে করে নিষিদ্ধ ছাত্রলীগের দ্বারা আমাদের কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।

মোটরসাইকেল শোডাউনে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
‎রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন। 
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
‘শেখো, প্রতিযোগিতা করো, উদ্ভাবন করো’ শিরোনামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর আয়োজনে এক দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
আরও পড়ুন
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ
রাবিতে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা