ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেলে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
জবি শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা ও ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, আমরা বিগত সময়ে দেখেছি, জবি ছাত্রলীগের কমিটিতে বর্তমানে অনেকেই পদে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তাও ক্যাম্পাসে রয়েছেন, যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আপনাদের সম্মানের কথা বিবেচনা করে আমরা কিছু বলি না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেলে আপনাদের আর ক্যাম্পাসে আসতে দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ করে হিমেল বলেন, যারা ক্যাম্পাসে মব সৃষ্টি করতে আসেন, তাদের বিষয়ে সতর্ক থাকবেন। বিশ্ববিদ্যালয়ে সবাই এসে ক্লাস করবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি ছাত্রলীগের উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসেন কিংবা নীল দলের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ব্যবস্থা না নিলে সামনের দিনে আমরা তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করব।

ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়ে আগের উপাচার্যের সময়ে প্রশাসনের কাছে তালিকা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন ছাত্রদলের এই আহ্বায়ক। তিনি বলেন, আগের উপাচার্যের সময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কিছু শিক্ষার্থী ও শিক্ষকের তালিকা আমরা প্রশাসনকে দিয়েছিলাম। সেই তালিকা দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে সবাই শিক্ষার্থী বা শিক্ষক পরিচয়ে অবস্থান করবেন, এতে সমস্যা নেই। কিন্তু শিক্ষক কিংবা শিক্ষার্থীর পরিচয়ের আড়ালে কেউ যদি ছাত্রলীগের নেতা হিসেবে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হিমেল। তিনি বলেন, আমরা এই ক্যাম্পাসে গুপ্ত লীগের কোনো প্রতিবাদ দেখতে পাইনি। শিবির আগে গুপ্ত লীগ ছিল, তাই তাদের ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়নি। সামনের দিনে গুপ্ত লীগ ও গুপ্ত শিবির পরিচয়ে যারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।

বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদল নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন শিক্ষক-শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা বা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে না পারে, তা নিশ্চিতের দাবি জানানো হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় সাখাওয়াত হোসেন জিকু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে। আরটিভি/এসএস
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিং করাকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। 
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ পালিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী: নাসির
নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ