ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
রাবির শাখা ছাত্রশিবিরের মানববন্ধন। ছবি: আরটিভি

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার ( ১০ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় ছাত্রশিবির নেতারা দ্রুত সময়ের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। একইসঙ্গে সিনেট কার্যকরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, ১৯৯০ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার ২০২৬ সালে আবার ক্ষমতায় আসার পর ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮তম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ঢাবি, জাবি, চবিতে সিনেট কার্যকর হয়েছে, একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সিনেট কার্যকর হয়নি। অনতিবিলম্বে সিনেট অধিবেশন ডাকতে হবে। সিনেট কার্যকর করতে হবে এবং ১৮ তম রাকসুর তফসিল দিতে হবে। যদি এক্ষেত্রে কোন গড়িমসি করা হয় যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই রাকসু নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বে। আজকে তাদের রাসু নির্বাচন নিয়ে এত ভয় কেন? নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন যে রাকসু থাকলে প্রশাসন নিজেদের মত করে নয় ছয় করে বাজেট করতে পারে না।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাকসুর তহবিলে যে শিক্ষার্থীদের জমাকৃত টাকা সর্বশেষ তারা ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হিসাব দিতে পেরেছে। সেই ৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তারা টাকার হিসাব দিতে পারেনি। এই শিক্ষার্থীদের কষ্টার্জিত কয়েক কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ের সেই তৎকালীন দায়িত্বশীল শিক্ষকবৃন্দ মেরে খেয়েছেন।

তিনি আরও বলেন, নতুন করে আবারও শিক্ষার্থীদের টাকা মেরে খাওয়ার ধান্দা করতেছেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে রাকসু নিয়ে কোন সদিচ্ছা দেখাচ্ছেন না। আর ওই বিএনপি সরকারের পেটুয়া বাহিনী ছাত্রদল ক্যাম্পাসে যেন চাদাবাজি করতে পারে টেন্ডারবাজি করতে পারে ক্যান্টিন ডাইনিং এ যেন ফ্রি খাইতে পারে আর ক্যাম্পাসে যেন শোডাউন নির্ভর রাজনীতি কায়েম করে গেস্টরুম গণরুম কালচার কায়েম করে আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশকে বিনষ্ট করতে পারে সেই ব্যবস্থার জন্যই আপনারা নির্বাচন চাচ্ছেন না।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আহমদ আহসানুল্লাহ ফারহান, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন হল, অনুষদ শাখার নেতাকর্মীবৃন্দ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় সাখাওয়াত হোসেন জিকু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে। আরটিভি/এসএস
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিং করাকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। 
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ পালিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আরও পড়ুন
তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী: নাসির
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
রামেক ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে পুলিশে দিল ছাত্রশিবির
রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে বিশেষ সেমিনার