ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বদরুন্নেসা কলেজে ডিবেটিং সোসাইটির নবীনবরণ অনুষ্ঠিত

বদরুন্নেসা সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: আরটিভি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটির (বিবিডিএস) নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামসুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী প্রফেসর মোছা. খুজিস্তা আক্তারা বানু।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, ডিবেটিং সোসাইটির নবীন সদস্য এবং নতুন ও পুরোনো প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বারোয়ারি ও রম্য বিতর্কের আয়োজন করা হয়। বারোয়ারি বিতর্কের বিষয় ছিল ‘সফল হওয়ার চাপে আমরা সুখী হতে ভুলে যাচ্ছি’ এবং ‘আমরা ভবিষ্যৎ গড়তে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলছি’। অন্যদিকে, রম্য বিতর্কের বিষয় ছিল ‘পাত্রী হিসেবে আমিই সেরা’।

প্রধান অতিথির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করবে বলে তিনি আশাবাদী। এ সংগঠন থেকেই ভবিষ্যতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমলা ও ব্যবসায়ী তৈরি হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহার শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং যুক্তিনির্ভর চিন্তাচর্চার গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য দেন ডিবেটিং সোসাইটির পুরোনো প্যানেলের সভাপতি আফরিন মারিয়া। তিনি তাঁর বক্তব্যে নবীন সদস্যদের স্বাগত জানান এবং বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের যুক্তি উপস্থাপন, নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের আহ্বান জানান। পাশাপাশি ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নবীন-প্রবীণ সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিবেটিং সোসাইটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানচিত্রের নেশা থেকে পেশা, জুনিয়র প্ল্যানার থেকে সিইও
মোহাম্মদ ফজলে রেজা সুমন দেশের শীর্ষ নগর পরিকল্পনাবিদ। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি প্রতি বছর দক্ষ করে তুলছেন হাজারো তরুণকে।
মানচিত্রের নেশা থেকে পেশা, জুনিয়র প্ল্যানার থেকে সিইও
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে আটক পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদল।
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল
রাকসুর দাবিতে প্রশাসন ভবনে অনুসারীদের নিয়ে আম্মারের অবস্থান
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে রাকসুর সাবেক আলোচিত ও সমালোচিত জিএস সালাহউদ্দিন আম্মার ও তার অনুসারীরা। 
রাকসুর দাবিতে প্রশাসন ভবনে অনুসারীদের নিয়ে আম্মারের অবস্থান
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
আরও পড়ুন
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
শিল্পী শিমুল মুস্তাফার প্রশিক্ষণে বদরুন্নেসা কলেজে প্রমিত উচ্চারণ কর্মশালা