
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতর্ক ক্লাব ‘বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটি’-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির নতুন প্যানেল ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুন নাহার এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাসলিমা আক্তার মিম।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাংগঠনিক সম্পাদক সাবেকুন নাহার সাবিহা, বিতর্কবিষয়ক সম্পাদক তাসমিন খাতুন, প্রচার সম্পাদক সুরাইয়া নাজমিন, সহকারী প্রচার সম্পাদক ফারজানা আক্তার, আইটি সম্পাদক সুবর্ণা রহমান প্রীতি ও ফাতেমা তুজ জোহরা, অর্থ সম্পাদক আজমাইন মাহতাবা মাহি, হাউস হেড উম্মে ইফফাত রাফিয়া, কর্মশালাবিষয়ক সম্পাদক ফৌজিয়া সুলতানা এবং দপ্তর সম্পাদক মিতু মৃধা।
নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বাগ্মিতা ও বিতর্কচর্চার প্রসারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরটিভি/এমএম




