ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি: আরটিভি

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে চাকরির মেলা (জব ফেয়ার)। এতে দেশি-বিদেশি বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দিনব্যাপী এ আয়োজনে প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পেয়েছেন। একই দিনে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক সেমিনার। এতে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব কমাতে শিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সমন্বয় এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত, ডিজিটাল, যোগাযোগ ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিশিপ কার্যক্রম কাঠামোবদ্ধ করা এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক মুক্তি ও তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), কর্মসংস্থান এবং পেশাদারিত্ব বিষয়ে প্রশিক্ষণমূলক কোর্স চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সঙ্গে আবাসিক প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ সম্প্রসারণ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম জোরদারে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে শিল্পভিত্তিক দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা সম্ভব হলে দেশ সমৃদ্ধ হবে।

জব ফেয়ারে অংশ নেওয়া ৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে বিডিজবস ডটকমের মাধ্যমে ৭১টি এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আবুল খায়ের গ্রুপ, আকিজ গ্রুপ, এসিআই, মেঘনা গ্রুপ, আরএফএল, প্রাণ, স্কয়ার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউনিসেফ, জেনেক্স ইনফোসিস, পিপলএনটেক ও পাঞ্জেরী পাবলিকেশন্স।

জব ফেয়ারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন। পরে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল এমবিএ সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, নিজেদের যোগ্যতা তুলে ধরা এবং চাকরির শর্ত ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও পেশাগত নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ তৈরি করবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন'। 
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। 
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম পূরণ এবং ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলের নামকরণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দেন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন হলের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত, শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলটির নামকরণের দাবি জানান। মানববন্ধন শেষে প্রক্টর বরাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।  সাজিদ আব্দুল্লাহ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ এবং শহীদ আবরার ফাহাদ হলের পাশে নির্মাণাধীন ১০ তলা হলটির নাম তাঁর নামে করার দাবি সহ শিক্ষার্থীরা চারটি দাবি জানান। দাবিতে ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' নামে হলের নামকরণ; সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ; হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত অবহিত করা এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখা; প্রধানমন্ত্রীর ইবি সফর উপলক্ষে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিটি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের কথাও উল্লেখ করা হয়। মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাঈল হোসেন রাহাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মূল দাবি হলো— সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার এবং তাঁর নামে একটি হলের নামকরণ। হলের নাম তাঁর নামে হলে তাঁর স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় থাকবে এবং প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে স্মরণ করিয়ে দেবে। সাজিদের স্মৃতি ও আদর্শ ধরে রাখতে হলের নামকরণের দাবি ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো শিল্পী এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা। তাঁর নামে হলের নামকরণ করতে হবে। শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক চললেও প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন আয়োজনে সাজিদ এবং নিহত শিক্ষিকা রুনা ম্যামকে স্মরণ করা হয় না। সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহর প্রশাসনের বিরুদ্ধে বিচারে তৎপরতা না দেখানোর অভিযোগ ছিল। বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্য একসময় বিচারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন, অথচ দায়িত্ব নেওয়ার পর তাঁদের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এখনো পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আসেনি, পর্যাপ্ত আলো নেই এবং বহিরাগতদের অবাধ যাতায়াত রয়েছে। প্রশাসন সাজিদের নাম ভুলিয়ে দিতে চাইলেও শিক্ষার্থীরা তাঁকে ভুলবে না; প্রয়োজনে বিচারের দাবিতে আবারও রাজপথে নামবে। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, গত বছর আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয়, জুলাইযোদ্ধা শহীদ সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। মাত্র ১৭৫ একরের ছোট্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার আশ্বাস দিলেও এক বছরেও হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। তিনি আরও বলেন, নির্মাণাধীন হলটির নাম 'শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' রাখা উচিত। প্রশাসনের প্রতি এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, শহীদ সাজিদ আব্দুল্লাহর মরদেহ ২০২৫ সালের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্ত ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৬ জুলাই (২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টা–৩টা ৩০ মিনিটের মধ্যে তাঁকে হত্যা করা হয়। আরটিভি/এসআর
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
আরও পড়ুন
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি