ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ,  দেখবেন যেভাবে 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে একযোগে ঢাকা শিক্ষা বোর্ডসহ সমন্বিত শিক্ষা ব্যবস্থার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে সারাদেশে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পেয়েও কাঙ্ক্ষিত পছন্দক্রম বা প্রতিযোগিতার কারণে প্রথম ধাপে কোনো প্রতিষ্ঠানে মনোনীত হননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

ফলাফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) প্রবেশ করে এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর ও পাসের সাল দিয়ে প্রবেশ করতে হবে। এর পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও প্রাথমিক আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন ও ফল প্রকাশ শেষে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সারাদেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট ২৫ লাখের বেশি আসন রয়েছে। বিপরীতে এবার আবেদন করেছেন প্রায় ১০ লাখ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। গত ১০ আগস্ট অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাস করেছিলেন ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে পৌনে দুই লাখের বেশি শিক্ষার্থী এবার ভর্তি প্রক্রিয়ায় আবেদনই করেননি।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়, বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী টিসির মাধ্যমে ভর্তি করাতে পারবে না। অনুমোদনহীন কোনো শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি ও এমপিওভুক্তি বাতিল করা হতে পারে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজন বিবেচনায় আরও নতুন বই যুক্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। প্রতিযোগিতায় দেশের সব কটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আরটিভি/টিআর
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে ‘বিশেষ নির্দেশনা’
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে ‘বিশেষ নির্দেশনা’
কারিগরি বোর্ডের শোকজ পাওয়া ৩৪ কেন্দ্র সচিবের তালিকা প্রকাশ
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) কারিকুলামের বিভিন্ন কেন্দ্রের ৩৪ জন কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
কারিগরি বোর্ডের শোকজ পাওয়া ৩৪ কেন্দ্র সচিবের তালিকা প্রকাশ
ইউজিসির শাখা অফিস উদ্বোধন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউজিসির একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
ইউজিসির শাখা অফিস উদ্বোধন
বিশ্ব শিক্ষক দিবস আজ
শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি জানাতে আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিশ্ব শিক্ষক দিবস আজ
আরও পড়ুন
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা জানা গেল