ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। আগ্রহী শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বদলির আবেদন, তথ্য পাঠানো ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আবেদন পাওয়ার পর ছাড়পত্র দেওয়ার প্রতিষ্ঠানগুলো তা যাচাই-বাছাই করবে। যাচাই শেষে ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য অনলাইনে বোর্ডে পাঠাতে হবে। এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘অনলাইনে তথ্য গ্রহণ’ অংশে গিয়ে ‘ডিপ্লোমা পর্যায়’-এর ‘Diploma (Engg/Text/Agri/Fish/Live/Forest) Transfer Data Entry Link’ ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট পর্বের সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর বদলির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালি আসন থাকা এবং বদলির নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। বদলির ক্ষেত্রে শিক্ষার্থীর বর্তমান ও যে প্রতিষ্ঠানে যেতে চায় এই দুই প্রতিষ্ঠানের কারিকুলাম ও প্রবিধানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) বা আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বদলির জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে অকৃতকার্য শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন না। শুধু ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বদলির আবেদন করতে পারবেন।

প্রশাসনিক কারণে একবার বদলি হওয়া শিক্ষার্থী পরে আগের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য নতুন করে বদলির আবেদন করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্তমান ও কাঙ্ক্ষিত উভয় প্রতিষ্ঠানের সম্মতি থাকতে হবে। এ ক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডে তথ্য পাঠাবে। প্রাপ্ত আবেদনগুলো থেকে মেধাক্রম ও খালি আসনের ভিত্তিতে বদলি সম্পন্ন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলির আবেদন করতে শিক্ষার্থীকে নিজের আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং নম্বরপত্র বা ফলাফলের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া শিক্ষার্থীপ্রতি ৩২৫ টাকা বদলি ফি সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নামে জমা দিয়ে সেই রশিদও আবেদনের সঙ্গে দিতে হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
দেশের বিভিন্ন মাদরাসার ১০ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে ‘টিম অডিসি এক্স’ সপ্তম স্থান অর্জন করেছে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়। ব্রোঞ্জজয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। ‘টিম অডিসি এক্স’-এর সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক। এ ছাড়া বাংলাদেশের হয়ে ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯ জন প্রতিযোগীসহ ১৩ সদস্যের বাংলাদেশ দলের দলনেতা ছিলেন প্রমি নাহিদ। কোচের দায়িত্বে ছিলেন নাসির খান সৈকত। বিশ্বমঞ্চে এই সাফল্যে ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা দেখছেন বিজয়ী ও আয়োজকরা। এর আগে গত ১৪ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। ৪টি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭২টি দলের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দলগুলো নির্বাচিত হয়। প্রতিযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’। জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের রোবোটিকসে আগ্রহী করে তুলতে জুন মাসে দেশের ৫টি জেলায় ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। আরটিভি/টিআর
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাত পরিবর্তন করে অন্য খাতে ব্যয় না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে।
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি স্টুডেন্ট ভিসার জন্যও ধাপে ধাপে প্রস্তুতি নিতে হয়।
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ 
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা