ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন

কবি নজরুল কলেজ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
ডাস্টবিন না থাকায় কবি নজরুল কলেজ ভবনের ভেতর ময়লা ছড়িয়ে আছে । ছবি: আরটিভি

রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। অথচ পুরো ক্যাম্পাসে নেই বর্জ্য ফেলার কোনো নির্ধারিত স্থান বা ডাস্টবিন। ফলে একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ, প্রশাসন ভবন এবং খেলার মাঠের আশপাশে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকছে প্লাস্টিকের বোতল, কাগজের কাপ, পলিথিন ও উচ্ছিষ্ট খাবার। এতে একদিকে পরিবেশ বিনষ্ট হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, কবি নজরুল সরকারি কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এক জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর চিত্র। কলেজের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্লাস্টিক ও পলিথিনের ছড়াছড়ি। প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন এবং ঐতিহ্যবাহী লাল ভবনের কোণগুলোতে জমে আছে পলিথিন, অপচনশীল প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট ও কাগজের কাপ।

ক্লাসের বিরতিতে বা অবসরে শত শত শিক্ষার্থী এখানে নাশতা বা চা-পান করলেও বর্জ্য ফেলার জন্য একটি ডাস্টবিনও খুঁজে পান না। বাধ্য হয়ে অনেকেই ওয়ানটাইম গ্লাস, চায়ের কাপ ও খাবারের উচ্ছিষ্ট অংশ খোলা জায়গায় বা ড্রেনের ওপর ফেলে রাখছেন। বাতাস প্রবাহিত হলে এসব উচ্ছিষ্ট ও কাগজ পুরো মাঠ ও হাঁটার রাস্তায় ছড়িয়ে পড়ে এক নোংরা পরিবেশের সৃষ্টি করছে।

একই দৃশ্য দেখা গেছে কলেজের শ্রেণিকক্ষগুলো ও বাইরের বারান্দায়। কোথাও স্থায়ী তো দূরের কথা, অস্থায়ী বা প্লাস্টিকের কোনো আবর্জনা ফেলার পাত্র বা ড্রামও চোখে পড়েনি। বিশেষ করে বর্ষার দিনে ড্রেনের মুখে জমা প্লাস্টিকের কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং জমে থাকা পচা ময়লা থেকে মশা ও মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এদিকে ক্যাম্পাসের এই বেহাল দশার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের চরম অবহেলাকে দায়ী করছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও পরিচ্ছন্নতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায় না।নির্দিষ্ট কিছু স্থানে আবর্জনার স্তূপ জমে থাকলেও তা অপসারণে পরিচ্ছন্নতাকর্মী কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় বাজেট থাকা সত্ত্বেও কেবল দায়িত্বহীনতার কারণে ক্যাম্পাসের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা আজ হুমকির মুখে পড়েছে।

ক্যাম্পাসের এই পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেল বলেন, আমরা প্রতিদিন ক্লাসে আসি, কিন্তু কোথাও একটা ময়লা ফেলার ডাস্টবিন পাই না। চা বা নাশতা খাওয়ার পর বাধ্য হয়েই কাপ বা প্যাকেট মাটিতে ফেলতে হয়। পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলা আর পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় পুরো ক্যাম্পাসের আশেপাশে ময়লা পড়ে থাকে।আমি মনে করি, এর একটি স্থায়ী সমাধান জরুরি।

এ বিষয়ে কবি নজরুল কলেজের ইসলাম শিক্ষা বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, প্রায় ২১ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত ডাস্টবিন নেই, যা অত্যন্ত দুঃখজনক। নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে অনেক সময় আবর্জনা যত্রতত্র ফেলতে হচ্ছে, যা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত দেখা মেলে না। একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে এটি অত্যন্ত মৌলিক একটি সুবিধা। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস নিশ্চিতে অবিলম্বে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, কলেজে তো বেশ কয়েকটি ডাস্টবিন ছিল, সেগুলো এখন কোথায়? যাইহোক, ক্যাম্পাস ছোট হওয়ার কারণে ডাস্টবিন বসানোর পর্যাপ্ত জায়গা নেই। তবে তোমরা যেহেতু বিষয়টি আমাদের অবগতির জন্য করছো, তাই আমরা কলেজের প্রধান ফটক সংলগ্ন এলাকায় একটি ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করে দেব।আর পরিচ্ছন্নতাকর্মীদের কাজের অবহেলার বিষয়টি নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন
ঢাকার খিলক্ষেতের ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব-২০২৬ আয়োজন করা হয়েছে।
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে তাদের জন্য পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বর্তমান সরকার উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১১ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ। স্বাগত বক্তব্য দেন আইইউটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও গবেষণার জন্য বাজেট বাড়ানো হয়েছে।  তিনি বলেন, বাংলাদেশের এমন মানবসম্পদ প্রয়োজন, যারা দেশের বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিকে কাজে লাগাতে পারবেন। একই সঙ্গে নিজেদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান তৈরি করতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, যারা ব্যয়বহুল প্রযুক্তি বা সমাধানের খরচ বহন করতে পারেন না, তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। উন্নত প্রকৌশল ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে আরও বেশি পরিবারের কাছে মৌলিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব। আইইউটির শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা এমন এক সময়ে কর্মজীবন শুরু করতে যাচ্ছেন, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের ফলে প্রতিনিয়ত নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের নতুন নতুন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে। আইইউটির আন্তর্জাতিক পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্বিত। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি নিয়ে এখানে আসেন এবং শিক্ষা অর্জনের জন্য একটি অভিন্ন ক্ষেত্র পান। বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা এসব সম্পর্ক ভবিষ্যতে গবেষণা, শিল্প ও শিক্ষার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অংশীদারত্বে রূপ নিতে পারে। পাশাপাশি দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারেও এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়টির প্রতি অব্যাহত সমর্থনের জন্য ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং এর সদস্যরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষামন্ত্রী। সমাবর্তন অনুষ্ঠানে মোট ৬৫৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সাতজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেওয়া হয়। তাদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী ওআইসি গোল্ড মেডেল অর্জন করেন। অন্য ছয়জন শিক্ষার্থী পান আইইউটি গোল্ড মেডেল। শিক্ষামন্ত্রী পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের গলায় পদক পরিয়ে দেন এবং তাদের হাতে সনদ তুলে দেন। আরটিভি/টিআর
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন
প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ভালোবাসা ও ত্যাগের গল্প বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন