ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, দেখুন রুটিন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর শুরু হবে। চার দিনব্যাপী এ পরীক্ষা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বৃত্তি পরীক্ষা সময়সূচি—

২০ ডিসেম্বর, রোববার: বাংলা

২১ ডিসেম্বর, সোমবার: ইংরেজি

২২ ডিসেম্বর, মঙ্গলবার: প্রাথমিক গণিত

২৩ ডিসেম্বর, বুধবার: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান।

দরকারি তথ্য—

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের পরিমাণ-আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মাউশি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ-আয়তন নির্ধারণ করে কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে বলা হলো। আরটিভি/এসকে
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন, উন্নত উৎপাদন প্রযুক্তি ও সবুজ প্রযুক্তির প্রসারে বিশ্বজুড়ে পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা পূরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ।
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির তালিকা এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ অবকাশ পাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা
নারী অধিকার ও সমতা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা। তারা নারী অধিকারবিরোধী প্রতিক্রিয়া মোকাবিলায় রাষ্ট্রকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা
আরও পড়ুন
মাদরাসার বৃত্তি পরীক্ষা নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ যেদিন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা