ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাদরাসার বৃত্তি পরীক্ষা নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০১:৩৭ এএম
ছবি : সংগৃহীত

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির চলতি বছরের বৃত্তি পরীক্ষার অনলাইন ফরমপূরণ শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। যা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বোর্ড ফি অনলাইনে জমা দেওয়ার শেষ সময় ১১ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করতে পারবে। আর দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণির নিবন্ধনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে।

প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এর বাইরে ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। পরে প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ বা সুপারিনটেনডেন্টকে ওই অর্থ সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন

নির্দেশনা অনুযায়ী, ইবতেদায়ি ৫ম শ্রেণির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন বা কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘ইবতেদায়ি বৃত্তি এন্ট্রি’ অপশন নির্বাচন করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য দেওয়ার সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীর তথ্য দেওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্তভাবে জমা দিতে হবে। শিক্ষার্থী ও তার বাবা-মায়ের নাম এবং জন্মনিবন্ধন নম্বর ভর্তি রেজিস্টার ও জন্মসনদ অনুযায়ী সঠিকভাবে দিতে হবে।

অন্যদিকে, দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘জেডিসি/৮ম বৃত্তি ই-এফএফ ২০২৬’ অপশন নির্বাচন করতে হবে। এরপর সম্ভাব্য তালিকা প্রিন্ট করে সেখান থেকে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ‘অস্থায়ী তালিকা’ তৈরি করে তথ্য যাচাই-বাছাই করা যাবে। ফি পরিশোধের ২৪ ঘণ্টা পর ‘চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা’ সক্রিয় হবে। তালিকাটি প্রিন্ট করে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর নিতে হবে।

বৃত্তি পরীক্ষার ফরমপূরণসংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের অনুরোধ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করলেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম।
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে ভর্তির তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানা যায়। উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এ চিঠি পাঠানো হয়েছে। এতে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইন সিস্টেমে ভর্তি আগামী ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ভর্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হলো। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটের প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগ-ইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে অনলাইন ভর্তি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ভর্তির ওয়েবসাইটে ভিজিট করতে ক্লিক করুন এখানে আরটিভি/ এসকেডি  
একাদশে ভর্তি নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) মূল ফটকের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী
আরও পড়ুন
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর...
মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গাছে বেঁধে পুলিশ ডাকলেন স্থানীয়রা
কওমি মাদরাসা নিয়ে নতুন সিদ্ধান্ত