ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানবেন কখন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। এদিন বেলা ১১টায় সচিবালয়ে ফলপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনের পরপরই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। তিন উপায়ে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থী। যদিও কারিগরি কারণে অনেকের ফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকা শেষে ফলাফল আপলোডসহ অন্যান্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফলে শিক্ষার্থীরা কিছুটা বিলম্বে ফল জানতে পারবেন বলে অতীতের কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণঃ HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
দেশের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে; উল্লেখযোগ্যভাবে  কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা।
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন। গতবার এ সংখ্যা ছিল ৩৪৫। অর্থাৎ শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। এবার ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
গত এক দশকে আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ সময়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ২০২২ সালে। 
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়ে যা জানা গেল
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবারে এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়ে যা জানা গেল
আরও পড়ুন
সোনালি ধানের দিন শেষ, কৃষককে বাঁচিয়ে দিতে পারে কালো ধান
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে ‘বিনা’র বিপ্লব
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস