ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মধ্যে দিয়ে রোভার স্কাউটস গ্রুপের যাত্র শুরু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় পর এ গ্রুপ প্রতিষ্ঠা করা হয়।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্ণিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসে ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল, এমডিসি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। নারী শিক্ষায় নতুন সম্ভাবনা, সৃজনশীলতা ও উন্নয়নের পথে শহীদ জিয়া মহিলা কলেজের অগ্রযাত্রা এবং কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করা হয়েছে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার ওপর গুরুত্ব দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন
৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
প্রাথমিক পর্যায়ে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) সব ধরনের ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা