ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষে তাদের নিজ নিজ কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে সরকারি কর্ম কমিশনের সুপারিশে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৩৮৪ জনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ১০০ টাকা বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা গত ১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে যোগদান করেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে তাদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। পরে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তারা আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণ শেষে ৩৩৯ প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মধ্যে দিয়ে রোভার স্কাউটস গ্রুপের যাত্র শুরু হয়েছে।
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
প্রাথমিক পর্যায়ে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) সব ধরনের ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
আরও পড়ুন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন
৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি