ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মানুষের অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি ব্যালটে জবাব দিতে হবে: তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর সিরাজগঞ্জের মাটিতে পা রেখে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজপথে ও ব্যালটে চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, মানুষের কেড়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

বিকেল ৩টায় জনসভা মঞ্চে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হলে লাখো নেতা-কর্মীর করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষের মাঝে এক অভূতপূর্ব উল্লাস দেখা যায়। জনসভা থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলেই কেবল জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত হবে।

আরও পড়ুন

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী অর্থনৈতিক সমৃদ্ধির কথা উল্লেখ করে তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জেলার ঝিমিয়ে পড়া তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে। তিনি ঘোষণা করেন, সিরাজগঞ্জের তাঁত পণ্য যেন বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে এবং সরাসরি বিদেশে রপ্তানি করা যায়, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্র করে কেউ যেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পাহারাদারের মতো সজাগ থাকতে হবে।

সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দে এক জনসভায় ভাষণ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিচ্ছেদ শেষে আজকের এই ঐতিহাসিক পুনর্মিলনীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপিপ্রার্থী বাদশা
বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভোট দেওয়া শেষে রেজাউল করিম বাদশা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আরও পড়ুন বগুড়া-৬ উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষে ভোট দেবেন৷ হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহ জানান, এ ভোটকেন্দ্রে ৩ হাজার ৬৮২ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে প্রথম ৩০ মিনিটে কয়েকশ ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে তিন পুলিশ সদস্য, ১৩ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। আরটিভি/এমএইচজে
বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপিপ্রার্থী বাদশা
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটার নম্বর জানা যাবে যেভাবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এদিকে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, মোবাইল অ্যাপ ও হটলাইন সেবার মাধ্যমে ভোটাররা দ্রুত নিজেদের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য জানা ভোটাররা স্মার্ট ইলেকশন মেনেজমেন্ট বিডি বা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে সহজেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপ চালু করার পর ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেক্ট করে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা দেখা যাবে। আরও পড়ুন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে হটলাইনেও মিলবে তথ্য এছাড়া ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে হটলাইন নম্বর ১০৫ এ কল করার সুযোগ রাখা হয়েছে। এ সেবা ব্যবহার করতে ভোটারের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এই দুই পদ্ধতির মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের কেন্দ্রের তথ্য জেনে নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আরটিভি/জেএমএ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটার নম্বর জানা যাবে যেভাবে
ভোটে জিতেই যুবদল নেতার দোকান ভাঙচুর, ২ জামায়াত নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর দাবি, নির্বাচনে বিজয়ী হয়েই এ হামলা চালানো হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের খন্দকার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আলিম সরদার। জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। পরদিন শুক্রবার ভোরে পূর্বশত্রুতার জেরে উপজেলার গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যান। আরও পড়ুন মন্ত্রীসভা নিয়ে আলোচনায় ময়মনসিংহের ৯ নেতার নাম ওসি সাকিউল আযম গণমাধ্যমকে বলেন, যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/এমএইচজে
ভোটে জিতেই যুবদল নেতার দোকান ভাঙচুর, ২ জামায়াত নেতা গ্রেপ্তার
নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করালেন নবনির্বাচিত এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অতিউৎসাহী হয়ে লক্ষ্মীপুরের রামগতিতে দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। ‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগতি থানায় এসব মামলা করা হয়। মামলার আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎এ বিষয়ে লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন- আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। অপরাধীর পরিচয় সে যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের যে কেউ অপরাধ করবে আমরা কাউকে ছাড় দেব না। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে দল থেকে বহিষ্কারসহ যে কোনো শাস্তির আওতায় আনা হবে। জানা গেছে, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যাবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। ‎চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। এ ছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে আসামিরা। আরও পড়ুন তাহেরীর নির্বাচনি ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা ‎একইদিনে চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, ওয়ার্ড সভাপতি মো. আশিকের নেতৃত্ব ২০/২৫ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং শক্তি প্রদর্শন করে। একপর্যায়ে ওই বাজারের ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালায়। এতে ওই ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়। ‎এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— চর রমিজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, সুমন উদ্দিন (ইউপি মেম্বার), চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মী। ‎রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান গণমাধ্যমকে জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আরটিভি/এমএইচজে
নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করালেন নবনির্বাচিত এমপি
পাবনা-৩ আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রাথীর মধ্যে ৬ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম  (ঘোড়া), গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)।  চাটমোহর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪টি। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০ দশমিক ২২ শতাংশ। আরও পড়ুন মাদারীপুরে জামানত হারিয়েছেন ১৭ প্রার্থী এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১০৭২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট। নির্বাচনি নীতিমালা অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। কিন্তু ওই ৬ জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের অনেক কম। সে কারণে এই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আরটিভি/এমএইচজে
পাবনা-৩ আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
মানবিকতার তাগিদেই সীমান্ত খুলে দিয়েছিলো বাংলাদেশ: প্রধানমন্ত্রী