ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে এখনও বিস্ময়ের ঘোর কাটছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুলের। একই দিনে জন্মদিন হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্ট নজরে আসার পর পিয়ারুলের জন্য শুভেচ্ছা কার্ড ও উপহার হিসেবে পাঞ্জাবি পাঠান প্রধানমন্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। একই দিন জন্মদিন ছিল আমিরুল হক পিয়ারুলেরও। এ উপলক্ষে ফেসবুকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন পিয়ারুল। সেখানে নিজের জন্মদিনও একই দিনে বলে উল্লেখ করেন তিনি।

পিয়ারুলের সেই পোস্ট নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি কার্ড ও উপহার হিসেবে পাঞ্জাবি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা ও উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পিয়ারুল। তার কাছে বিষয়টি এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে।

পিয়ারুল বলেন, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে প্রধানমন্ত্রী তার মতো একজন সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন। এটি তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রধানমন্ত্রীর এমন স্নেহের জন্য তিনি চিরকৃতজ্ঞ।

তিনি আরও বলেন, জন্মদিনে আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছি। তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি বার্তা মেনে চলার চেষ্টা করছি, যাতে তার স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!
নিহত আব্দুল আজিজ (৭০) উপজেলার ইসমাইলপুর গোডাউন মোড় এলাকার বাসিন্দা। 
ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথও সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ‍্য দিয়ে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় ১৩ এর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি তৈরি পোশাক কারখানা। মঙ্গলবার (২৪ নভেম্বর)  সকালে এসব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
আরও পড়ুন
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম