
নতুন জীবনে পা রাখতে চলেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০ এর সেরা সুন্দরী মাহবুবা ইসলাম রাখি। গেলো ১৯ মে দুবাইতে বাগদান সারেন তিনি। আজ (২১ মে) পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
রাখি বলেন, ‘আমার জীবনসঙ্গীর নাম সাজ্জাদ হোসাইন। ২০১৯ সালে নিউইয়র্কের টাইম স্কয়ারে আমাদের প্রথম দেখা হয়। বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকেই সে সিঙ্গাপুরে থাকে। সাজ্জাদ সিঙ্গাপুরের নাগরিক এবং সেখানেই বিজনেস করে। দুবাইতে হট এয়ার বেলুনে আমাদের আংটি বদল হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর থেকে মডেলিং এবং অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় নিজের জায়গা শক্ত করেছিলেন রাখি। কিন্তু ক্যারিয়ারের সোনালী সময়ে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। পড়াশোনা শেষ করে গত মার্চে দেশে ফেরেন এই অভিনেত্রী।
এনএস
আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...
https://www.facebook.com/rtvnews247




