
টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। প্রেম-বিয়ে নিয়ে অনেকবার খবরের শিরোনামে এসেছেন তিনি। পরকীয়া সম্পর্কেও জড়িয়েছিলেন এই অভিনেত্রী। একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী।
তিনি অকপটে স্বীকার করেন, ‘একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল।’ যদিও তার নাম, পরিচয় প্রকাশ করেননি তনুশ্রী।
এমনকি দশ বছর আগে এক সম্পর্কে জড়িয়ে অনেকটা মাশুল গুণতে হয়েছিল তাকে। এই অভিনেত্রীর ভাষ্য, ‘দশ বছর আগে প্রেম করে বাঁশ খেয়েছি।’
বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন ৩৭ বছর বয়সী তনুশ্রী দত্ত। বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি কবে বিয়ে করব। তবে বিয়ে করব। সেটা সময় বলে দেবে।’ তবে এক্ষেত্রে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন অভিনেত্রী। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে একদম মুখ খুলেননি। তবে জানা যায়, এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তনুশ্রী।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
এনএস




