সোহেল রানাকে দেশে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, অভিযোগ ছেলের 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ , ০৩:২৫ পিএম


সোহেল রানাকে দেশে ভুল চিকিৎসা দেয়া হয়েছে, অভিযোগ ছেলের 

দেশে সোহেল রানাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছেলে মাশরুর পারভেজ। সোহেল রানা অনেক দিন ধরে চোখ সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন এই জনপ্রিয় অভিনেতা। 

গত ৩০ অক্টোবর (রোববার) তাকে সিঙ্গাপুরে নিয়ে যান ছেলে মাশরুর পারভেজ ও স্ত্রী জিনাত বেগম। তবে এর আগে দেশের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে তার চোখের চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি না হলে দ্রুত তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

কিন্তু দেশে বাবার ভুল চিকিৎসা হয়েছে বলে জানান মাশরুর। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে বাবার ক্যাটারাক্ট সার্জারি করানো হয়েছিল। তবে তারিখটা কত ছিল মনে নেই, কিন্তু সেদিন মঙ্গলবার ছিল। আর সেদিন অস্ত্রোপচার করেছিলেন এভারকেয়ার হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. সায়েদুর রহমান। তবে এই বিষয়টি তারা ধামাচাপা দিতে চেয়েছিল। সেই চিকিৎসার সব রিপোর্ট আমার কাছে আছে; যা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে তারা ভুল চিকিৎসা করেছে। এসময়ে এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

তিনি আরও বলেন, আমার বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু যে দুঃখ-কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে। সেটা আমাদের প্রাপ্য ছিল না। তিনি বলেন, আমি সেরা আইনজীবী নিয়ে এভারকেয়ার গ্রুপের বিরুদ্ধে লড়ব। জানি তারা অনেক পাওয়ারফুল। তাতে আমার কিছু যায় আসে না। এমনকি আমার কোনো ব্যাক-আপেরও প্রয়োজন নেই। এটা আমি করবই, নিজের কাছে এটা আমার প্রতিজ্ঞা। 

সেইসঙ্গে ভিডিও বার্তায় ওই ঘটনার জন্য বাবা সোহেল রানার কাছে অনেক দুঃখ প্রকাশও করেন তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission