
মানুষ মাত্রই সৌন্দর্য সচেতন। সৌন্দর্য বাড়াতে অনেকেই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। সৌন্দর্যের বড় বাধা অতিরিক্ত মেদ। এবার এই অতিরিক্ত চর্বি বা ওজন কমানোর মেশিন চলে এসেছে হাতের নাগালে। যা শুধু মেদই কমাবে না পাশাপাশি পেশী গঠন করতে সাহায্য করবে।
সম্প্রতি দেশের জনপ্রিয় একঝাঁক তারকাদের উপস্থিতিতে মেশিনটির উদ্বোধন করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন নন্দিত অভিনেত্রী রোজিনা, চিত্রনায়ক নিরব, অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী নাজনীন হাসান চুমকি, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, ইভান শারিয়ার সোহাগ, গৌতম সাহা, জারা মনিসহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন লা মানো এস্থেটিকস অ্যান্ড লেজার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বাবু ও প্রতিষ্ঠানটির ত্বক বিশেষজ্ঞ ডা. নুসরাত জাহানসহ সংশ্লিষ্টরা।
রোজিনা বলেন, ‘মেদ কমানোর এই মেশিনটি আমাদের খুবই কাজে লাগবে। কারণ মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন সৌন্দর্য সচেতন।’
নিবর বলেন, ‘মেদ কমানোর এই মেশিনটি সময় উপযোগী। বাংলাদেশে এটি প্রথম উদ্বোধন হচ্ছে। বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে।’
এদিকে মেদ কমানোর নতুন এই ‘ইম্নসক্লাপট নিও’ মেশিনে প্রথম চিকিৎসা নিয়েছেন ছোটপর্দার অভিনেতা মাজনুন মিজান। তিনি বলেন, ‘আমরা যারা চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করি তাদের জন্য এটি খুবই দরকারি। প্রত্যেকটি মানুষ তার নিজেকে সুন্দর করে দেখতে চায়।’




