নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডাল না, থাকে স্ট্রাগলও!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৯:১৬ এএম


নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডাল না, থাকে স্ট্রাগলও!
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার জন্মদিনে (২৩ মে) প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘পয়জন’-এর টিজার। ৪৩ সেকেন্ডের সেই টিজারে উঠে এসেছে তিশার এক ভিন্ন রূপ। সেখানে তাকে বলতে শোনা গেছে, একটা নায়িকার জীবনে শুধু স্ক্যান্ডাল নায়, থাকে স্ট্রাগলও! এরপর ঘটে একের পর এক খুনের ঘটনা।

ওয়েব ফিল্মের গল্পে দেখা যাবে, পরপর তিনটি ফ্লপ সিনেমা। চার নম্বর সিনেমা সুপারহিট। সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন! নায়িকা রূপা মীর্জা এখন টক অব দ্য শোবিজ। এই সাকসেস সেলিব্রেট করতে তিনি একটা পার্টির আয়োজন করেন। আলোকোজ্জ্বল সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে।  আপন-পর, শত্রু-মিত্র, মুখ-মুখোশ সব যেন এক গোলক ধাঁধা! পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে বাড়তে থাকে রাত। সেই সঙ্গে বাড়তে থাকে লাশের সংখ্যা!

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যেকোনোই কিছুই বিষ। কিন্তু জীবনের এমনই আয়রনি যে, প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। আর সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা  চলে। কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ।

‘পয়জন’ ওয়েব ফিল্মটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ অভিনয় করেছেন।

সব ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission