ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ফিরে দেখা-২০২৪

বছরের আলোচিত ওটিটি কন্টেন্ট

আসিফ আলম

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

বিদায়েই দ্বারপ্রান্তে ২০২৪, নতুন বছর তথা ২০২৫ সালকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে সবাই। সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে খানিকটা স্মরণ করছে। পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারাবিশ্বেই এখন উৎসবের আমেজ চলছে। ২০২৪ সালে রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে এক বিশাল পরিবর্তন। শুধু রাজনৈতিক অঙ্গনেই হয় দেশের প্রায় সর্বক্ষেত্রেই বেশ ঘটনা বহুল ছিল সালটি। দেশের শোবিজ অঙ্গেনেও পড়েছে এর ছোয়া।

একসময় বিনোদনের অন্যতম মাধ্যম চলচ্চিত্র। এরপর সিনেমার বাইরে টেলিভিশন চ্যানেলগুলো ছিল দর্শকের অন্যতম বিনোদনের উৎস। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন বদলেছে মানুষের রুচি, পাল্টেছে বিনোদনের মাধ্যমও। নতুন প্রজন্মের কাছে টেলিভিশন হয়ে গেছে সেকেলে। সে জায়গা নিয়েছে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম।

বাংলাদেশের দর্শকের কাছে পশ্চিমের ‘নেটফ্লিক্স’ ছিল দুনির্বার আকর্ষণ। তবে এখন শুধুমাত্র ইংরেজি ভাষার ওটিটি নয়; হাতের কাছে রয়েছে দেশের একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে বছরজুড়ে প্রচার হচ্ছে হরেক জনরার ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম। বাংলা ভাষার কনটেন্টে ওয়েব জগত সয়লাব। যে ধারাবাহিকতা ছিল শেষ হতে যাওয়া ২০২৪ সালেও। আলোচিত কয়েকটি সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়েই আজকের আয়োজন।

বছরজুড়ে আলোচনায় ছিল হইচই। পুরনো এ বাংলা ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছর এসেছে দর্শকপ্রিয় কয়েকটি অরিজিনাল সিরিজ। যার অন্যতম স্পিন অফ সিরিজ ‘গোলাম মামুন’। নন্দিত নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের স্পিন অফ। যার কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গেল জুনে মুক্তি পাওয়া এ সিরিজ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে।

বছরের শেষ ভাগে আরেকটি চমক দেখায় হইচই। অনম বিশ্বাস ওয়েব প্ল্যাটফর্মে হাজির করান লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণিকে। ওয়েব সিরিজের নাম ‘রঙিলা কিতাব’। এ সিরিজে রুপালী পর্দার পরীর অভিনয় প্রতিভা তুলে ধরেছেন নির্মাতা। কিঙ্কর আহসানের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিরিজ দারুণভাবে আলোচনায় এসে যায় গল্প, অভিনয় ও নির্মাণের মুন্সিয়ানায়। হইচই চলতি বছর আরেকটি ওয়েব সিরিজ মুক্তি দেয়। ভিকি জাহেদ পরিচালিত ‘রুমি’-তে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। তিনি এর আগে ‘তাকদীর’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তাকে নিয়ে ভিকির ‘রুমি’ যত গর্জেছিল তত বর্ষেনি। দর্শক ভিকির ‘টুইস্ট’র মাঝে ব্যতিক্রম লক্ষ্য না করায় এমনটি হয়েছে বলে ধারণা করা যায়।

এদিকে বর্তমান সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। তার কাজ মানেই শতভাগ বিনোদন। আরও একবার নিজের বৈশিষ্ট্য কাজের মাধ্যমে তুলে ধরলেন তিনি। ‘বঙ্গ’ প্ল্যাটফর্মে মুক্তি পায় তার দুটো ফিকশন ‘অসময়’ ও ‘ফিমেল ৪’। যার মধ্যে ‘ফিমেল ৪’ দিয়েছে নতুন মাত্রার বিনোদন।

অন্যদিকে, ‘অসময়’ দর্শককে ভাবিয়েছে। অমি তার ঘরের অভিনয় শিল্পীদের নিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে গেছেন এ বছর। কিছু দর্শক সমালোচনায় মুখর হলেও ভিউ’র দৌড়ে বরাবরই এগিয়ে থাকেন অমি। বছরের শেষ ভাগে মুক্তি পেয়ে আফজাল হোসেন অভিনীত সিরিজটি আলোচনায় এসেছে ইতোমধ্যে। সিরিজটি পরিচালনা করেছেন জন মিল্টন।

দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত তিনটি কাজই বেশ আলোচনায় ছিল। যেগুলো হলো–বিভাবরী, ত্রিভুজ ও পয়জন। ফিকশনগুলো পরিচালনা করেন পর্যায়ক্রমে টিটো রহমান, আলোক হাসান ও সঞ্জয় সমাদ্দর। তিনটি কাজ দর্শক মহলে আলোচনার জন্ম দেয়।

দেশের আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’। চলতি বছর তাদের দুটো কাজ আলোচনায় এসেছে। যার অন্যতম, ‘একটি খোলা জানালা’ এবং ‘ফ্রেঞ্জি’। সিরিজগুলো পরিচালনা করেছেন যথাক্রমে ভিকি জাহেদ ও জাহিদ প্রীতম। ‘একটি খোলা জানালা’ ছিল হরর ঘরানার। এবং ফ্রেঞ্জি বলছে বন্ধুত্বের গল্প। দুই ঘরানার দুটো কাজ নিয়ে আলোচনায় এসেছে দুই নির্মাতা।

আলোচিত ওয়েব সিরিজের বাইরেও আরও ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম রয়েছে। তুলনামূলক কম ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে এবার। নতুন বছরে কনটেন্ট সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক বিশ্বাস করেন গুণগত মান বজায় রেখে ফিকশন প্রচার করা প্রয়োজন সংশ্লিষ্টদের।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তামান্নার সঙ্গে তুলনা করে বারিশার আক্ষেপ
শোবিজের পরিচিত মুখ বারিশা হক। শুরুটা মডেলিং দিয়ে হলেও উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজ করে সোশ্যাল মিডিয়ায় শক্ত অবস্থান গড়েছেন তিনি। নাটকেও অভিনয় করেছেন। কিন্তু মাঝে মধ্যেই নানান কারণে সমালোচনার মুখে পড়েন বারিশা। বিশেষ করে তার শারীরিক স্থূলতা নিয়ে। একটা সময় স্লিম ফিগার ছিল বারিশার। তবে পরবর্তীতে তার স্বাস্থ্য বেড়ে গেলে তাকে নিয়ে শুরু হয় নেটিজেনদের চর্চা। আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে বোটক্সের মতো প্লাস্টিক সার্জারিও করিয়েছেন এই মডেল।   কয়েকদিন আগে বোটক্স সার্জারি নিয়ে বিদ্রুপের মুখে পড়েন বারিশা। সেসময় নিশ্চুপই ছিলেন তিনি। এমনকি কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি তাকে। তবে মনের মধ্যে ক্ষোভ আর আক্ষেপ পুষে রেখেছিলেন। সম্প্রতি সেটাই প্রকাশ করতে গেল বারিশাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করে আক্ষেপ করলেন।   নেটদুনিয়ায় তামান্নার কিছু ছবি পোস্ট করে বারিশা লিখেছেন, তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়। তিনি আরও লেখেন, তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই।ম কারণ আমরা অকর্ম, আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে। বর্তমানে মডেলিং কিংবা অভিনয়ের চেয়ে ব্রান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন তিনি। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথ চলা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি।  আরটিভি/এইচএসকে/এআর  
তামান্নার সঙ্গে তুলনা করে বারিশার আক্ষেপ
জুলাই ফাউন্ডেশনে গেল রাহাত ফতেহ আলীর কনসার্টের টাকা
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য গত ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। এতে পারফর্ম করেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসাটর্টির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।  এই কনসার্ট থেকে আয় হওয়া ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ফাউন্ডেশনটির কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়।  এ সময় ‘স্পিরিটস অব জুলাই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এস এম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত। কনসার্টে এ দিন বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন রাহাত ফতেহ আলী। তিনি ছাড়া আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র‍্যাপার সেজান, দেশীয় ব্যান্ডদল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথ। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রাইম ব্যাংক পিএলসি। আয়োজকরা জানান, স্পিরিটস অব জুলাই কর্তৃক আয়োজিত কনসার্টটির যাবতীয় আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিতে অডিট রিপোর্ট প্রস্তুতের জন্য দেশের স্বনামধন্য অডিট কোম্পানি ‘Hoda Vasi Chowdhury & Co’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, অর্থসংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।  এ পরিষদে ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির। আরটিভি/এইচএসকে/এআর  
জুলাই ফাউন্ডেশনে গেল রাহাত ফতেহ আলীর কনসার্টের টাকা
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
মেধা ও রুচিশীল কাজ দিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছেন গুণি নির্মাতা অনুরাগ কাশ্যপ। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। শুধু নির্মাণই নয়, ভালো অভিনয়ও করেন তিনি। চলতি বছরের ‘মহারাজা’সিনেমায় অনুরাগ অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। এবার জানা গেল, বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা।   এরপর থেকেই অনুরাগের ভক্তদের প্রশ্ন, হঠাৎ কি হলো নির্মাতার? কী কারণে বলিউড ছাড়তে চাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন অনুরাগ। পাশাপাশি হিন্দি ভাষার শোবিজ ত্যাগ করার জন্য বেশ কিছু কারণও দেখিয়েছেন নির্মাতা।  অনুরাগ বলেন, বলিউডে এখন আর সৃজনশীলতার কোনো জায়গা নেই। সবকিছুই অর্থের দিকে চলে গেছে। চলচ্চিত্রের খরচ বেড়ে যাওয়ায় এখন সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। কোনো সিনেমা নির্মাণের আগে থেকেই চিন্তা থাকে কিভাবে তা বিক্রি করা যাবে। আর এই চাপের মধ্যে সৃজনশীলতা হারিয়ে যায়। বলিউডের পরিবর্তে দক্ষিণী সিনেমায় নিয়মিত হতে চান জানিয়ে নির্মাতা বলেন,  আমি দক্ষিণে যেতে চাই। সেখানে এমন পরিবেশ আছে যেখানে সৃজনশীলতার সুযোগ বেশি। এখানে যদি থাকা না হয়, আমি একজন বৃদ্ধ মানুষ হয়ে মরে যাব। আমি নিজের ইন্ডাস্ট্রির প্রতি অত্যন্ত হতাশ এবং খুবই অসন্তুষ্ট। কিন্তু মলায়ালম সিনেমাতে আমার এমন কিছু অনুভূতি হয়নি। সেখানে অভিনয় অভিজ্ঞতা বেশ ইতিবাচক। প্রতিভা ব্যবস্থাপনা করে এমন এজেন্সিগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন নানা তিনি বলেন, এই এজেন্সিগুলো তরুণ অভিনেতাদের শুধুমাত্র মুনাফার জন্য ব্যবহার করে। তাদের মনোযোগ কেবল স্টার তৈরির দিকেই থাকে। অভিনয় দক্ষতা গড়ে তোলার দিকে মনোযোগ নেই তাদের। অনুরাগ আরও বলেন, বলিউডে এখন আর কেউ অভিনয় করতে চায় না, সবাই স্টার হতে চায়। এজেন্সি কাউকে স্টার বানায় না। কিন্তু একবার যদি কেউ স্টার হয়ে যায়, তখন তারা তাদের থেকে মুনাফা তৈরির প্রতিযোগিতায় নেমে যায়।    আরটিভি/এইচএসকে  
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
আতশবাজির জ্বলন্ত টুকরোতে পুড়ে যায় পাখিদের ছোট্ট শরীর: নওশাবা
প্রতিবছর আতশবাজি, পটকা ফুটিয়ে ও ফানুস উড়িয়ে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেন সবাই। কিন্তু এই উৎসবে অনেক সময় বিপাকে পরতে হয় সাধারণ মানুষকে। আতশবাজি ও পটকা ফোটানোর শব্দে অত্যন্ত আতঙ্কের মাঝে কাটে শিশু থেকে শুরু করে অসুস্থ মানুষ, এমনকি পশু-পাখিও। শুধু তাই নয়, প্রাণনাশের ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে সরকার, সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো। কেউ কেউ নিজ উদ্যোগেও সামাজিক মাধ্যমে আতশবাজি-ফানুস তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা দিচ্ছেন। পিছিয়ে নেই অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।  পটকা ফুটিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করেছেন তিনি। পাশাপাশি থার্টিফার্স্ট নাইট বর্জনের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।  গণমাধ্যমে এ প্রসঙ্গে নওশাবা বলেন, ২০২৪-এ আমাদের সবচেয়ে ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার থেকে গুলিতে নিরপরাধ শিশুর প্রাণ হারানো। কখনও কী ভেবে দেখেছেন, আমাদের উল্লাসে আকাশে ছুঁড়ে দেওয়া আতশবাজির জ্বলন্ত টুকরোতে পাখিদের ছোট্ট শরীর পুড়ে যায় একইভাবেই।  তিনি আরও বলেন, আমাদের উৎসবের শব্দে আতঙ্কে তাদের জীবনের আলো নিভে যায়! অথচ এই পৃথিবী তো শুধু আমাদের নয়, তাদেরও। ছোট্ট শিশু উমায়ের প্রাণ হারিয়েছিল এই বর্ষবরণের আতশবাজির ভয়াবহ শব্দে। অভিনেত্রী বলেন, এবারের বর্ষবরণ আগ্রাসী না হোক, চলুন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আপনার বাসার অসুস্থ বুড়ো বাবা-মা এবং শিশুদের কথা ভেবে, রাস্তার অসহায় পথপ্রাণী আর পাখিদের কথা ভেবে এবারের বর্ষবরণ হোক আতশবাজি মুক্ত। ২০২৫ হোক মঙ্গলময় পরিবর্তনের বছর। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।   আরটিভি/এইচএসকে  
আতশবাজির জ্বলন্ত টুকরোতে পুড়ে যায় পাখিদের ছোট্ট শরীর: নওশাবা
জুয়ার প্রচারণায় তোপের মুখে যা বললেন পিয়া জান্নাতুল
মাঝে মধ্যেই জুয়ার অ্যাপের প্রচারণায় খবরের শিরোনামে উঠে আসে তারকাদের নাম। কেউ শুভেচ্ছাদূত হয়ে, কেউ বা আবার বিভিন্ন অনুষ্ঠানে এসব অ্যাপের স্পন্সরশিপের মাধ্যমে প্রচারণায় অংশ নেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের নাম।  চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। আর এতেই তোপের মুখে পড়েছেন পিয়া। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। পিয়া বলেন, আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। তাছাড়া আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি। এখানে কে স্পনসর দিলো সেটা তো বিষয় না। এর বেশি আর কিছুই বলতে চাই না। জানা গেছে, যে জুয়ার অ্যাপের টি-শার্ট পরে পিয়া অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তা হবে ওই ব্যক্তির অপরাধ।’ এর আগে পরীমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, এবং শবনম বুবলীর মতো তারকাদের এ ধরনের প্রচারণায় দেখা গেছে। আরটিভি/এইচএসকে/এস/এআর  
জুয়ার প্রচারণায় তোপের মুখে যা বললেন পিয়া জান্নাতুল
আরও পড়ুন
চলতি বছর হারাতে হয়েছে যেসব আলেমকে
বক্সঅফিস কাঁপানো ভারতীয় ৫ সিনেমা
চব্বিশে নিভে গেছে যেসব তারা
বিয়ের পিঁড়িতে বসেছেন যেসব তারকা