ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ফিরে দেখা ২০২৪

বিয়ের পিঁড়িতে বসেছেন যেসব তারকা

আসিফ আলম

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪, নতুন বছর ২০২৫’কে বরণ করে নিতে প্রস্তুত সবাই। সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে স্মরণ করছে। পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারাবিশ্বেই এখন উৎসবের আমেজ চলছে। গেল বছরের মতো এ বছরও বিয়ের পিঁড়িতে বসেছেন অনেক জনপ্রিয় তারকা। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা দিয়েছেন সুখবর। তেমনি কয়েকজন তারকার বিয়ের খবর নিয়ে আমাদের এই আয়োজন।

মৌসুমী হামিদ

চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ১১ জানুয়ারি লেখক আবু সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন এই অভিনেত্রী।

সে সময় জানা গিয়েছিল, বিয়ের আগে প্রেম করছিলেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। মৌসুমী হামিদের বর লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

জোভান

মৌসুমী হামিদের বিয়ের পরদিনই জানুয়ারি মাসের ১২ তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন। কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে হয়েছে পারিবারিকভাবেই।


নাজিয়া হক অর্ষা

ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা চলতি বছর ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন। ক্যাপশনটি ছিল, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’ নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা।

জিনাত সানু স্বাগতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। এ বছরের জানুয়ারিতে শুভ কাজ সেরে ফেলেছেন তিনি। গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা।

স্বাগতা জানান, তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

অর্চিতা স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে। বর সিলেটের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। ইনানী সমুদ্রসৈকতে হয় বিয়ের আয়োজন।

স্পর্শিয়া বলেছিলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সে–ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে আয়োজন।

ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা

২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে বিয়ে হয়েছে তাদের। রাইসা ইসলাম সম্পর্কে তামিম মৃধা তখন জানান, রাইসা ইসলামের সঙ্গে দেড় বছরের বেশি সময়েরও পরিচয় ছিল তার। পরে সম্পর্কটা ভালো লাগায় গড়ায়। তবে নিজেদের মধ্যে পরিচয় ও সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তারা।

অভিনেত্রী সালহা খানম নাদিয়া

চলতি বছরের ২১ জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। তারা দু’জন আগে থেকেই পরিচিত ছিলেন। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।

চমক

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২১ জুন বিয়ে করেছেন। ছোট আয়োজনে মাত্র ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তবে ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন নাসির। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে।

পরিচালক ও অভিনেতা সহীদ উন নবী

বিয়ের দুই বছর পর গত ৮ অক্টোবর এ খবর প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। তার স্ত্রীর নাম লামিয়া। তিনি শোবিজের কেউ নয়। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছে।

ওই সময় বিয়ের বিষয় গোপন রাখার ব্যাপারে সহীদ উন নবী বলেন, দুই বছর আগে আজকের দিনেই বিয়ে করেছি আমরা। কিন্তু আমার স্ত্রীর বাবা বিয়ে কোনোভাবেই মেনে নিতে চাননি। এ জন্য দুই বছর আমরা অপেক্ষা করলাম। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এখনো আমাদের বিয়ে তিনি মেনে নেননি। এ জন্য আজ সব অপেক্ষার অবসান করে বিয়েবার্ষিকীর দিন থেকেই নতুনভাবে শুরু করলাম।

শিরিন শিলা

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন ১০ অক্টবোর। ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে শিরিন শিলা বলেন, ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করেছি। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিল। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

মডেল ও অভিনেত্রী সুজানা জাফর

দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ওই সময় জানা যায়, তার স্বামীর নাম সৈয়দ হক। তখন সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী জানান, গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন। পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী। গত সাত বছর ধরে সৈয়দ হকের সঙ্গে পরিচয় তার। তবে কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না তাদের। পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

ইউটিউবার তৌহিদ আফ্রিদি

গত ১২ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ইউটিউবার তৌহিদ আফ্রিদির একগুচ্ছ বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। এর কদিন পর সংবাদমাধ্যমকে তৌহিদ আফ্রিদি জানান, তাদের কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে হয়েছে সব। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। তার স্ত্রীর নাম রামিসা আল রিসা।

চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া

গত ২৮ নভেম্বর বিয়ে করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ওই দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এ নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনেত্রী তানজিকা আমিন

গত ৬ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন। রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। অভিনেত্রী তানজিকা তখন জানান, ২০১৮ সাল থেকে তাদের মধ্যে পরিচয়। তবে কখনো সাইফকে বিয়ে করবেন কখনো এমনটা ভাবেননি। পরবর্তীতে তাদের বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব যে প্রেম-বিয়েতে গড়াবে, তাও ভাবনায় ছিল না অভিনেত্রীর।

অভিনেত্রী শারমীন জোহা শশী

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’ সিনেমার নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হোসাইন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন। বিয়ের খবর নিশ্চিত করে এ অভিনেত্রী তখন জানান, “রিপ্লাই ১৯৮৮” সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্বের শুরু। আর বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিলো।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তামান্নার সঙ্গে তুলনা করে বারিশার আক্ষেপ
শোবিজের পরিচিত মুখ বারিশা হক। শুরুটা মডেলিং দিয়ে হলেও উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজ করে সোশ্যাল মিডিয়ায় শক্ত অবস্থান গড়েছেন তিনি। নাটকেও অভিনয় করেছেন। কিন্তু মাঝে মধ্যেই নানান কারণে সমালোচনার মুখে পড়েন বারিশা। বিশেষ করে তার শারীরিক স্থূলতা নিয়ে। একটা সময় স্লিম ফিগার ছিল বারিশার। তবে পরবর্তীতে তার স্বাস্থ্য বেড়ে গেলে তাকে নিয়ে শুরু হয় নেটিজেনদের চর্চা। আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে বোটক্সের মতো প্লাস্টিক সার্জারিও করিয়েছেন এই মডেল।   কয়েকদিন আগে বোটক্স সার্জারি নিয়ে বিদ্রুপের মুখে পড়েন বারিশা। সেসময় নিশ্চুপই ছিলেন তিনি। এমনকি কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি তাকে। তবে মনের মধ্যে ক্ষোভ আর আক্ষেপ পুষে রেখেছিলেন। সম্প্রতি সেটাই প্রকাশ করতে গেল বারিশাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করে আক্ষেপ করলেন।   নেটদুনিয়ায় তামান্নার কিছু ছবি পোস্ট করে বারিশা লিখেছেন, তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়। তিনি আরও লেখেন, তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই।ম কারণ আমরা অকর্ম, আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে। বর্তমানে মডেলিং কিংবা অভিনয়ের চেয়ে ব্রান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন তিনি। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথ চলা। অল্প দিনের পথচলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি।  আরটিভি/এইচএসকে/এআর  
তামান্নার সঙ্গে তুলনা করে বারিশার আক্ষেপ
জুলাই ফাউন্ডেশনে গেল রাহাত ফতেহ আলীর কনসার্টের টাকা
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য গত ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। এতে পারফর্ম করেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসাটর্টির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।  এই কনসার্ট থেকে আয় হওয়া ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ফাউন্ডেশনটির কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়।  এ সময় ‘স্পিরিটস অব জুলাই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এস এম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত। কনসার্টে এ দিন বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন রাহাত ফতেহ আলী। তিনি ছাড়া আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র‍্যাপার সেজান, দেশীয় ব্যান্ডদল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথ। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রাইম ব্যাংক পিএলসি। আয়োজকরা জানান, স্পিরিটস অব জুলাই কর্তৃক আয়োজিত কনসার্টটির যাবতীয় আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিতে অডিট রিপোর্ট প্রস্তুতের জন্য দেশের স্বনামধন্য অডিট কোম্পানি ‘Hoda Vasi Chowdhury & Co’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, অর্থসংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল।  এ পরিষদে ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির। আরটিভি/এইচএসকে/এআর  
জুলাই ফাউন্ডেশনে গেল রাহাত ফতেহ আলীর কনসার্টের টাকা
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
মেধা ও রুচিশীল কাজ দিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছেন গুণি নির্মাতা অনুরাগ কাশ্যপ। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। শুধু নির্মাণই নয়, ভালো অভিনয়ও করেন তিনি। চলতি বছরের ‘মহারাজা’সিনেমায় অনুরাগ অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। এবার জানা গেল, বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা।   এরপর থেকেই অনুরাগের ভক্তদের প্রশ্ন, হঠাৎ কি হলো নির্মাতার? কী কারণে বলিউড ছাড়তে চাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন অনুরাগ। পাশাপাশি হিন্দি ভাষার শোবিজ ত্যাগ করার জন্য বেশ কিছু কারণও দেখিয়েছেন নির্মাতা।  অনুরাগ বলেন, বলিউডে এখন আর সৃজনশীলতার কোনো জায়গা নেই। সবকিছুই অর্থের দিকে চলে গেছে। চলচ্চিত্রের খরচ বেড়ে যাওয়ায় এখন সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। কোনো সিনেমা নির্মাণের আগে থেকেই চিন্তা থাকে কিভাবে তা বিক্রি করা যাবে। আর এই চাপের মধ্যে সৃজনশীলতা হারিয়ে যায়। বলিউডের পরিবর্তে দক্ষিণী সিনেমায় নিয়মিত হতে চান জানিয়ে নির্মাতা বলেন,  আমি দক্ষিণে যেতে চাই। সেখানে এমন পরিবেশ আছে যেখানে সৃজনশীলতার সুযোগ বেশি। এখানে যদি থাকা না হয়, আমি একজন বৃদ্ধ মানুষ হয়ে মরে যাব। আমি নিজের ইন্ডাস্ট্রির প্রতি অত্যন্ত হতাশ এবং খুবই অসন্তুষ্ট। কিন্তু মলায়ালম সিনেমাতে আমার এমন কিছু অনুভূতি হয়নি। সেখানে অভিনয় অভিজ্ঞতা বেশ ইতিবাচক। প্রতিভা ব্যবস্থাপনা করে এমন এজেন্সিগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন নানা তিনি বলেন, এই এজেন্সিগুলো তরুণ অভিনেতাদের শুধুমাত্র মুনাফার জন্য ব্যবহার করে। তাদের মনোযোগ কেবল স্টার তৈরির দিকেই থাকে। অভিনয় দক্ষতা গড়ে তোলার দিকে মনোযোগ নেই তাদের। অনুরাগ আরও বলেন, বলিউডে এখন আর কেউ অভিনয় করতে চায় না, সবাই স্টার হতে চায়। এজেন্সি কাউকে স্টার বানায় না। কিন্তু একবার যদি কেউ স্টার হয়ে যায়, তখন তারা তাদের থেকে মুনাফা তৈরির প্রতিযোগিতায় নেমে যায়।    আরটিভি/এইচএসকে  
কেন বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ
আতশবাজির জ্বলন্ত টুকরোতে পুড়ে যায় পাখিদের ছোট্ট শরীর: নওশাবা
প্রতিবছর আতশবাজি, পটকা ফুটিয়ে ও ফানুস উড়িয়ে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেন সবাই। কিন্তু এই উৎসবে অনেক সময় বিপাকে পরতে হয় সাধারণ মানুষকে। আতশবাজি ও পটকা ফোটানোর শব্দে অত্যন্ত আতঙ্কের মাঝে কাটে শিশু থেকে শুরু করে অসুস্থ মানুষ, এমনকি পশু-পাখিও। শুধু তাই নয়, প্রাণনাশের ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছে সরকার, সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো। কেউ কেউ নিজ উদ্যোগেও সামাজিক মাধ্যমে আতশবাজি-ফানুস তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা দিচ্ছেন। পিছিয়ে নেই অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।  পটকা ফুটিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করেছেন তিনি। পাশাপাশি থার্টিফার্স্ট নাইট বর্জনের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।  গণমাধ্যমে এ প্রসঙ্গে নওশাবা বলেন, ২০২৪-এ আমাদের সবচেয়ে ভয়াবহ এক অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার থেকে গুলিতে নিরপরাধ শিশুর প্রাণ হারানো। কখনও কী ভেবে দেখেছেন, আমাদের উল্লাসে আকাশে ছুঁড়ে দেওয়া আতশবাজির জ্বলন্ত টুকরোতে পাখিদের ছোট্ট শরীর পুড়ে যায় একইভাবেই।  তিনি আরও বলেন, আমাদের উৎসবের শব্দে আতঙ্কে তাদের জীবনের আলো নিভে যায়! অথচ এই পৃথিবী তো শুধু আমাদের নয়, তাদেরও। ছোট্ট শিশু উমায়ের প্রাণ হারিয়েছিল এই বর্ষবরণের আতশবাজির ভয়াবহ শব্দে। অভিনেত্রী বলেন, এবারের বর্ষবরণ আগ্রাসী না হোক, চলুন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আপনার বাসার অসুস্থ বুড়ো বাবা-মা এবং শিশুদের কথা ভেবে, রাস্তার অসহায় পথপ্রাণী আর পাখিদের কথা ভেবে এবারের বর্ষবরণ হোক আতশবাজি মুক্ত। ২০২৫ হোক মঙ্গলময় পরিবর্তনের বছর। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।   আরটিভি/এইচএসকে  
আতশবাজির জ্বলন্ত টুকরোতে পুড়ে যায় পাখিদের ছোট্ট শরীর: নওশাবা
জুয়ার প্রচারণায় তোপের মুখে যা বললেন পিয়া জান্নাতুল
মাঝে মধ্যেই জুয়ার অ্যাপের প্রচারণায় খবরের শিরোনামে উঠে আসে তারকাদের নাম। কেউ শুভেচ্ছাদূত হয়ে, কেউ বা আবার বিভিন্ন অনুষ্ঠানে এসব অ্যাপের স্পন্সরশিপের মাধ্যমে প্রচারণায় অংশ নেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের নাম।  চলমান বিপিএলকে কেন্দ্র করে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। আর এতেই তোপের মুখে পড়েছেন পিয়া। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। পিয়া বলেন, আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করেছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। তাছাড়া আমি শুধু ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করছি। এখানে কে স্পনসর দিলো সেটা তো বিষয় না। এর বেশি আর কিছুই বলতে চাই না। জানা গেছে, যে জুয়ার অ্যাপের টি-শার্ট পরে পিয়া অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করেন, তা হবে ওই ব্যক্তির অপরাধ।’ এর আগে পরীমণি, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, এবং শবনম বুবলীর মতো তারকাদের এ ধরনের প্রচারণায় দেখা গেছে। আরটিভি/এইচএসকে/এস/এআর  
জুয়ার প্রচারণায় তোপের মুখে যা বললেন পিয়া জান্নাতুল
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
যাকে বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
বিয়ের এক মাস পরেই তালাবদ্ধ ঘরে মিলল গৃহবধূর মৃতদেহ, স্বামী পলাতক
আলোচিত ফুটবলারদের অবসর