বিরাট কোহলির জন্য চিরতরে বন্ধ যে দরজা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৫:০৮ পিএম


বিরাট কোহলির জন্য চিরতরে বন্ধ কফি কাউচের দরজা, নেপথ্যে যে কারণ
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর তার জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো কফি উইথ করণ-এর মাধ্যমে বরাবরই বিনোদন দুনিয়ার বড় বড় তারকাদের তার ‘কফি কাউচ’-এ আমন্ত্রণ জানিয়েছেন। তবে সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে এক কথোপকথনে করণ জানান, তিনি আর কোনও ক্রিকেটারকে তার শো-তে আমন্ত্রণ জানাবেন না। এর মূল কারণ ২০১৯ সালে হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুলকে নিয়ে হওয়া বিতর্কিত পর্ব। খবর গালফ নিউজের।

বিজ্ঞাপন

করণ জোহর বলেন, আমি কখনও বিরাট কোহলি-কে শো-তে আসার প্রস্তাব দিবো না। আর হার্দিক ও রাহুলের ঘটনার পর আমি আর কোনও ক্রিকেটারকেই আমন্ত্রণ জানাচ্ছি না।

সেই ঘটনার প্রসঙ্গে করণ আরও বলেন, সেটা আমাদের সবার জন্যই কঠিন সময় ছিল। যা আমার মুখে বলা হয়নি, কিন্তু আমার শো-তে ঘটেছিল - তার জন্য আমাকেও প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাকে ভাবতে বাধ্য করেছে, আমি কাদের আমন্ত্রণ জানাব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালে কফি উইথ করণ–এর ষষ্ঠ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুল। সেই পর্বে তাদের কিছু মন্তব্যকে নারী বিদ্বেষী ও অশালীন বলে সমালোচনা করা হয়। হার্দিকের নারীদের নিয়ে মন্তব্য ও ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে করা মন্তব্যে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাহুলেরও সমালোচনা হয় চুপ থাকার জন্য।

বিতর্ক চরমে পৌঁছালে বিষয়টি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর নজরে আসে। বোর্ড দুই খেলোয়াড়কে শোকজ নোটিশ পাঠায় এবং সাময়িকভাবে জাতীয় দল থেকে বহিষ্কার করে। এমনকি অস্ট্রেলিয়া সফর থেকেও তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরবর্তীতে হার্দিক ও রাহুল দুজনেই প্রকাশ্যে ক্ষমা চান। হার্দিক বলেন, শো-এর প্রকৃতি দেখে আমি একটু বেসামাল হয়ে গিয়েছিলাম। অন্যদিকে রাহুল ক্ষমা চেয়ে বলেন, আমি অনুপযুক্ত ও সংবেদনহীন মন্তব্য করেছি। তদন্ত শেষে বিসিসিআই-এর কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission