বাংলাদেশের গানে আট জাপানি মডেল

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ১০:৫১ পিএম


বাংলাদেশের গানে আট জাপানি মডেল
ছবি: সংগৃহীত

বাংলা গানের নতুন এক আয়োজন নিয়ে আসছে মিউজিক্যাল ফিল্ম ‘সোনা মাটির সোঁদা গন্ধে’। ‘দুষ্ট কোকিল’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এবার শোনাতে যাচ্ছেন একেবারে মিষ্টি ও আবেগঘন গান।

বিজ্ঞাপন

ব্যতিক্রমী এই মিউজিক্যাল ফিল্মে বিশেষ আকর্ষণ— বাংলাদেশের গানে অংশ নিয়েছেন ৮ জন জাপানি মডেল, আর শুটিং হচ্ছে দেশের নান্দনিক সব লোকেশনে।

জানা গেছে, ১০ ডিসেম্বর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনায় আছেন রানা আখন্দ। পুরো মিউজিক্যাল ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

বিজ্ঞাপন

প্রযোজনা প্রতিষ্ঠান ডিসকভারি (Discovery)-এর ব্যানারে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের চিত্রগ্রহণের দায়িত্বে আছেন তপন আহমেদ। ড্রোন শট পরিচালনা করেছেন স্বপ্নীল। প্রোডাকশনের প্রধান সহকারী পরিচালক শাকিল আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কবিতা ও জিশান খান। প্রডাকশন ম্যানেজারের দায়িত্বে আছেন আলমগীর ও মনু মিয়া।

বাংলাদেশের বিভিন্ন মনোরম স্থানে চলছে এই মিউজিক্যাল ফিল্মের চিত্রায়ন। প্রডাকশন হাউস হিসেবে যুক্ত রয়েছে রৌদ্রছায়া।

বিজ্ঞাপন

অভিনয়ে দেখা যাবে ওয়াকিল আহমেদ, আখতারুজ্জামান বাশার, জিশান খান, দেওয়ান আকাশ, শাহরিয়ার, আলিভা অন্তরা, আকরাম খান, পাশাপাশি আলমগীর, মনু মিয়া, শাকিল আহমেদ চৌধুরী, তপন আহমেদ, আরিফুর জামান আরিফসহ আরও অনেকে। এই তালিকায় বিশেষ মাত্রা যোগ করেছে ৮ জন জাপানি মডেলের অংশগ্রহণ।

সব মিলিয়ে, দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক উপস্থিতির মেলবন্ধনে তৈরি হওয়া ‘সোনা মাটির সোঁদা গন্ধে’ হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী মিউজিক্যাল ফিল্ম— যেখানে কণার কণ্ঠ, বাংলার প্রকৃতি আর ভিন্ন দেশের শিল্পীদের সম্মিলনে দর্শক পাবেন নতুন এক অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission