চিকিৎসা জগতে বিরল সাফল্য

৭০ বছরের মহিলার গর্ভ থেকে ৪০ বছর জমে থাকা ‘পাথরের শিশু’ উদ্ধার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০১:১০ পিএম


৭০ বছরের মহিলার গর্ভ থেকে ৪০ বছর জমে থাকা ‘পাথরের শিশু’ উদ্ধার
ছবি: সংগৃহীত

চিকিৎসা জগতে একটি আশ্চর্যজনক ও বিরল ঘটনা ঘটেছে। যেখানে ৭০ বছরের এক মহিলার গর্ভে ৪০ বছর ধরে জমে থাকা ‘পাথরের শিশু’ বা ক্যালসিফায়েড ভ্রূণ সফলভাবে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মহিলাটি হাসপাতালে আসেন পেটের তীব্র ব্যথা নিয়ে। প্রাথমিক পরীক্ষা ও স্ক্যানের মাধ্যমে চিকিৎসকেরা একটি কঠিন ভর পেয়ে অবাক হন। পরবর্তীতে সার্জারিতে নিশ্চিত হয় যে, এটি একটি মৃত ভ্রূণ যা প্রায় চার দশক আগে গর্ভে মারা গিয়েছিল।পরে যা ক্যালসিফায়েড বা পাথরের মতো শক্ত অবস্থায় পরিণত হয়েছিল। 

এই বিরল অবস্থাকে ‘লিথোপেডিয়ন’ বলা হয়, যেখানে মৃত ভ্রূণ দেহের মাধ্যমে শোষিত না হয়ে পাথরের মতো কঠিন হয়ে যায়। এই পরিস্থিতি সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করার জন্য ঘটে থাকে। চিকিৎসা ইতিহাসে এরকম কেস খুবই কম দেখা যায়, মাত্র কয়েকশোর মতো।

বিজ্ঞাপন

মহিলাটি তার জীবনকালে কখনো গর্ভবতী ছিলেন না বা এ সম্পর্কে কোনো ধারণা পাননি। দীর্ঘদিন ধরে পেটে অস্বস্তি থাকায় করা স্ক্যানেই এই রহস্য উন্মোচিত হয়। সফল অস্ত্রোপচারে পাথরের শিশুটি সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহিলার স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে।

আরও পড়ুন

এই কেসটি চিকিৎসা জগতে দেহের আশ্চর্যজনক রক্ষাকারী ক্ষমতার একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission