ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ গত ২৮ ডিসেম্বর সকালে হঠাৎ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে স্ট্রোক করেছেন। রাজধানীর নিজ বাসায় এই অঘটন ঘটে। মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়।

পরবর্তী সময়ে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি স্ট্রোক করেছেন। গতকাল বাসায় ফিরেছেন তৌসিফ। শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তৌসিফ নিজেই।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে তৌসিফ বলেন, সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। এরপর কিছুই মনে নেই। রক্ত দেখে আমার স্ত্রী আশপাশে সবাইকে খবর দিলে প্রথমে ধানমন্ডির একটি স্থানীয় হাসপাতালে, পরে অন্য আরেকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হয়। এক দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। চিকিৎসা ব্যয় অনেক বেশি, তাই কিছুটা ভালো বোধ করায় বাসায় ফিরেছি।

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তৌসিফ। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তৌসিফ বলেন, আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে কিছুটা ভালো আছি। তবে সামনে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তৌসিফ। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক হয়। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। চিকিৎসকের পরামর্শে সে সময় থেকেই বাসায় বিশ্রামে ছিলেন তিনি।

আরও পড়ুন

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তৌসিফ আহমেদ। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি গান লেখা, সুর ও সংগীতায়োজনেও সমানভাবে সক্রিয়। ২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তবে সম্প্রতি রাজ নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে স্যোশাল মিডিয়ায় আলোচনায় এসেছে।  জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে পরীমণি তার অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে নানা খোলামেলা মন্তব্য করেন।  এসময় বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, রাজের সঙ্গে বিয়ে বা তার জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনাকেই তিনি একেকটি অভিজ্ঞতা হিসেবে দেখেন।  তিনি আরও উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়েও অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুন্দরভাবে বিচ্ছেদ ঘটেছিল, যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলে মুখোমুখি হতে কোনো অস্বস্তি না থাকে।  তবে প্রাক্তন স্বামী শরীফুল রাজের বিষয়টি একদম ভিন্ন ছিল বলে জানান এই আলোচিত নায়িকা।  আক্ষেপের সুরে পরী বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ বিচ্ছেদটি আরও অনেক সুন্দর ও সম্মানজনক হতে পারত বলেই তিনি মনে করেন।  ২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমণি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন।  আরটিভি/এসআর
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি 
বলিউডের জনপ্রিয় গায়কদের তালিকায় আছেন আদনান সামি। তবে তার জন্ম কিন্তু ভারত বা পাকিস্তানে নয় বরং যুক্তরাজ্যে। যদিও পরে বাবার কারণে তার পরিবার পাকিস্তানে চলে আসে সেই সূত্র ধরেই তিনি পাকিস্তানের নাগরিক। কিন্তু তিনি পাকিস্তানি নাগরিকত্ব ছেড়েছেন বহু বছর আগে। এখন তিনি পাকাপাকি  ভারতের নাগরিক। আর এবার এ প্রসঙ্গে কথা বলেছেন আদনাম সামি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়,  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি আদনান সামিকে প্রশ্ন করেন, ভারতীয় নাগরিক কি না। আর এই প্রশ্নের জবাবে গায়ক লেখেন, সত্যিই? এত বছর পরেও আপনি আমাকে এই প্রশ্ন করছেন? আপনার কী মনে হয়? এমন কি গায়ক অর্থের জন্য ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন কি না এমন প্রশ্ন তাকে করা হয়। যদিও আদনান সামি স্পষ্ট করেছেন বারবার। গায়ক জানান অর্থের কারণে তিনি কখন নাগরিকত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেননি।  বরং তিনি নিজের পাকিস্তানে পেশাগত বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেন।  প্রসঙ্গত, ২০০০ সালে কিংবদন্তি ভারতীয় শিল্পী আশা ভোঁসলের সঙ্গে তার যৌথ অ্যালবাম ‘কভি তো নজর মিলাও’ প্রকাশিত হয়। আর এই কাজটা কিন্তু হয়েছিল যুক্তরাজ্য থেকেই। কারণ গায়কের শৈশব আর পড়াশোনা সেখানেই।  অন্যদিকে, আদনান সামি ২০০১ সালে ভ্রমণ ভিসায় ভারতে আসেন। এরপর একের পর কাজের প্রস্তাব পান তিনি। ভারতের জনপ্রিয় সব তারকাদের সঙ্গে গান গান আদনান সামি। তার পর আর তিনি ফিরে জাননি।  আর এই গায়কের পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যায়। তবে এরপর তিনি আর পাসপোর্ট পুনর্নবীকরণ করেননি। পরবর্তী সময়ে, ২০১৬ সালের ১ জানুয়ারি ভারতীয় নাগরিকত্ব পান গায়ক। আরটিভি/এসআর
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি 
সালমান শাহ হত্যা / সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক
২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পদের হিসাবে দেখা গেছে বৈচিত্র্য।
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক
আরও পড়ুন
বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
মসজিদে গিয়ে বিয়ে করলেন দুই সংগীতশিল্পী
স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় প্রেরণ
‘বন্দী কারাগারে’ গানের গায়ক এবার সত্যিই কারাগারে