ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার চাঞ্চল্যকর তথ্য ফাঁস!। ছবি: সংগৃহীত

মার্ভেল ভক্তদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা–কল্পনা। এরই মধ্যে তিনটি টিজার লিক হয়েছে, যার মধ্যে দুটি অফিশিয়ালি মুক্তি পেয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছে একেবারেই ভিন্ন ও চাঞ্চল্যকর তথ্য-অ্যাভেঞ্জার্সের লোগো বিশ্লেষণ করে সিনেমার ফলাফল অনুমান!

সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’ এর থিওরি অ্যাভেঞ্জার্স সিরিজের সব সিনেমার লোগো বিশ্লেষণ করে দাবি করেছেন, লোগোর ‘A’ অক্ষরের পাশে ও নিচে থাকা সার্কেলই নাকি বলে দেয়, অ্যাভেঞ্জার্স জিতবে নাকি হারবে!

লোগোতেই লুকানো ইতিহাস

অ্যাভেঞ্জার্স (২০১২)

লোগোতে ‘A’-এর পাশে ও নিচে পূর্ণ সার্কেল ছিল। ফলাফল? অ্যাভেঞ্জার্স দল শক্তিশালী শত্রুর কাছে পরাজিত হয়নি।

অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রন (২০১৫)

এখানেও ছিল পূর্ণ সার্কেল। শেষ পর্যন্ত দলটি টিকে যায়, বড় কোনো পরাজয় নয়।

অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮)

লোগোতে পাশে সার্কেল থাকলেও নিচে কিছু ছিল না। ফল—থেনসের কাছে ভয়াবহ পরাজয়, বহু চরিত্র ধুলোয় মিশে যায়।

অ্যাভেঞ্জার্স: এন্ড গেম (২০১৯)

আবারও পূর্ণ সার্কেল ফিরে আসে। অ্যাভেঞ্জার্স জয়ী হয়, থেনস পরাজিত হয় এবং হারিয়ে যাওয়া চরিত্ররা ফিরে আসে।

01

আরও পড়ুন

ডুমসডে ও সিক্রেট ওয়ার্স: কী বলছে লোগো?

২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার লোগো ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘A’-এর পাশে ও নিচে হাফ সার্কেল। রেডিটের থিওরি বলছে, এর অর্থ-এই সিনেমায় অ্যাভেঞ্জার্স দল পুরোপুরি হারবে না, বরং শক্তিশালী শত্রুর বিরুদ্ধেও তারা টিকে থাকবে।

অন্যদিকে, ২০২৭ সালের ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এর লোগো আরও ভয়ের ইঙ্গিত দিচ্ছে। এখানে ‘A’-এর পাশে হাফ সার্কেল থাকলেও নিচের অংশটি অনুপস্থিত।

অনেকেই মনে করছেন, এটি হতে পারে আরেকটি ইনফিনিটি ওয়ার মুহূর্ত-যেখানে অ্যাভেঞ্জার্স বড় ক্ষতির মুখে পড়বে, অনেক চরিত্র হারিয়ে যেতে পারে।

যদিও মার্ভেল স্টুডিওসের পক্ষ থেকে এসব ব্যাখ্যার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, তবুও লোগো বিশ্লেষণ ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ, মিলল চাঞ্চল্যকর তথ্য