ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হোটেল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
হোটেল থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে অস্কারজয়ী হলিউড অভিনেতা টমি লি জোনসের কন্যা অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকোর ফেয়ারমন্ট হোটেলের করিডোরে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক অতিথি। পরে তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

পিপল ম্যাগাজিনকে সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর আনুমানিক ৩টার দিকে তারা ফেয়ারমন্ট হোটেলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পান। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, ওই ব্যক্তি ভিক্টোরিয়া জোনস।

ভিক্টোরিয়া জোনস ছিলেন টমি লি জোনস ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লি ক্লাফলির কন্যা। বাবার পথ অনুসরণ করে অল্প বয়সেই অভিনয়ে যুক্ত হন তিনি। ২০০২ সালে টমি লি জোনস অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’–এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

পরবর্তীতে ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত চলচ্চিত্র ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’–তে অভিনয় করেন ভিক্টোরিয়া। ওই ছবিতে তার সৎমা ডন লরেল-জোনস স্টিল ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন। এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’–এর একটি পর্বে অতিথি চরিত্রেও দেখা যায় তাকে।

আরও পড়ুন

উল্লেখ্য, টমি লি জোনস হলিউডের অন্যতম প্রখ্যাত অস্কারজয়ী অভিনেতা। তিনি ১৯৯৩ সালে ‘দ্য ফিউজিটিভ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার লাভ করেন। এছাড়া ‘জেএফকে’, ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজ, ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ ও ‘লিংকন’সহ বহু প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার