ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সানডেন্স কোল্যাবের স্কলারশিপ পেলেন গোলাম রাব্বানী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
সানডেন্স কোল্যাবের স্কলারশিপ পেলেন গোলাম রাব্বানী। ছবি: সংগৃহীত

স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্ন পূরণের জন্য হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠা করেছিলেন সানড্যান্স ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে প্রতিবছর বিখ্যাত সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণে অধিকতর জ্ঞান অর্জনের জন্য ১ বছরের স্কলারশিপ পেয়েছেন নির্মাতা গোলাম রাব্বানী।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজিত দ্বিতীয় ফিল্ম ল্যাবে অংশগ্রহণকারী তিনজনকে এই স্কলারশীপ দেওয়া হয়েছে। অন্য দুজনের মধ্যে সিংম্যাউ মার্মা চলচ্চিত্র নির্মাণ ও জহিরুল ইসলাম কচি চিত্রনাট্য বিষয়ে স্কলারশিপ পেয়েছেন। এই স্কলারশিপের আওতায় আগামী এক বছর গোলাম রাব্বানী সানডেন্স কোল্যাবের আন্তর্জাতিক ফিল্ম প্রফেশনালদের সঙ্গে যুক্ত থেকে নিজের নতুন প্রজেক্ট ডেভেলপ করবেন এবং কোর্স শেষে সনদপত্র অর্জন করবেন।

গোলাম রাব্বানী বলেন, শিক্ষা বিষয়টাকে আমি নলেজ শেয়ারিং হিসেবে দেখি। নিজেকে সব সময় শূন্য রাখি নতুন কিছু শেখার লোভে। সিনেমা বিষয়ক এই স্কলারশিপ আমার সিনেমা জার্নিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা রাখছি। ধন্যবাদ আমার ফিল্মস্কুল আইএএফএমকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।

সিনেমা নির্মাণ করে এরই মধ্যে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন গোলাম রাব্বানী। তার প্রথম চলচ্চিত্র ছুরত ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল ম্যানশন সম্মাননা পায়।

আরও পড়ুন

এছাড়া ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। সবশেষ তার যৌথ নির্মাণে ‘নিশি’ চলচ্চিত্রটি গ্রিন অস্কার খ্যাত এমা অ্যাওয়ার্ড জয় করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো চলচ্চিত্র এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ
অ্যাপ বানিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন মামুন
সৌদিতে মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবির শিক্ষার্থী শামীম রেজা