ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ফেসবুকে তারকাদের প্রোফাইল পিক গায়েব, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

হঠাৎ করেই নজর কেড়েছে বাংলাদেশের একাধিক জনপ্রিয় তারকাদের ফেসবুক পেজ। জয়া আহসান থেকে সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল থেকে আরশ খান-নেই কোনো প্রোফাইল পিকচার! ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। পেজগুলো কি হ্যাক হয়েছে নাকি এটি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের ইঙ্গিত?

জানা গেছে, আপাতত বড় কোনো বিপদ নেই। সংশ্লিষ্ট তারকারা নিশ্চিত করেছেন, প্রোফাইল পিকচার না থাকলেও তাদের ফেসবুক পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ, হ্যাক বা সাসপেন্ড হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এটি অনেক তারকার মধ্যেই নতুন ধরনের ‘নীরব প্রচারণার’ অংশ। বড় ঘোষণা, নতুন কাজের প্রচারণা বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের আগে তারা ইচ্ছাকৃতভাবে প্রোফাইলকে ‘ব্ল্যাঙ্ক’ বা মিনিমালিস্ট করে রাখেন। এতে দর্শকের কৌতূহল বেড়ে যায় এবং আলোচনা তৈরি হয়।

এছাড়া সাময়িক মানসিক চাপ বা ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও বড় ভূমিকা রাখতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারকাদের লক্ষ্য করে ট্রোলিং ও বিদ্বেষমূলক মন্তব্যের মাত্রা বেড়েছে। তাই কেউ কেউ কিছুটা দূরত্ব তৈরি করতে প্রোফাইল পিকচার সরিয়ে রাখেন।

আরও পড়ুন

কিন্তু সব সময় ট্রেন্ড বা মানসিক চাপের কারণে নয়। এক তারকা নাম প্রকাশ না করার শর্তে জানালেন, কিছু হ্যাকার গ্রুপ ভেরিফায়েড পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কখনো টাকা দাবি করে, কখনো নিজেদের আলোচনায় আনতে চায়। তাই আপাতত প্রোফাইল পিকচার সরিয়ে রাখা হয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪