ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম
কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি, তবে পরিচয় শনাক্তের জন্য মুখের সব অংশ স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে হবে। ছবি: সংগৃহীত

কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢেকে ছবি তুলতে চাইলে আবেদনকারীদের জন্য বিশেষ কোনো লিখিত প্রমাণও জমা দিতে হবে না। তবে ছবিতে মুখের সম্পূর্ণ অংশ দৃশ্যমান রাখা বাধ্যতামূলক।

কানাডা সরকারের নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী, হিজাব বা মাথার কাপড় পরলেও কপালের ওপরের অংশ থেকে থুতনি পর্যন্ত মুখের পুরোটাই স্পষ্ট দেখা যেতে হবে। মুখের দুই পাশও দৃশ্যমান থাকতে হবে। মাথার কাপড় এমনভাবে পরতে হবে, যাতে চোখ, নাক, গাল বা কপালে কোনো ছায়া না পড়ে।

তবে নিকাব বা বোরকার মতো মুখের বৈশিষ্ট্য ঢেকে রাখে, এমন পোশাক পরে পাসপোর্টের ছবি তোলা যাবে না। এ ক্ষেত্রে আবেদনকারীরা চাইলে আলাদা কক্ষে এবং একই লিঙ্গের আলোকচিত্রীর মাধ্যমে ছবি তোলার অনুরোধ করতে পারেন।

কানাডার পাসপোর্টের ছবির জন্য আরও কিছু নিয়ম রয়েছে। যেমন- ছবি তোলার সময় চোখ খোলা রাখতে হবে, সরাসরি ক্যামেরার দিকে তাকাতে হবে এবং মুখ বন্ধ রেখে স্বাভাবিক অভিব্যক্তি বজায় রাখতে হবে। এছাড়া ছবি অবশ্যই গত ছয় মাসের মধ্যে তোলা হতে হবে। ছবি সম্পাদনা, রং পরিবর্তন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না।

সূত্র: কানাডা সরকার

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়েছে। 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
কিউবার কমিউনিস্ট সরকারে পরিবর্তন আনতে দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে গোপনে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে রায় দিয়েছেন দেশটির তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার অধিকাংশ ভোটার।
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
কানাডার অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি হলো আলবার্টার সেনাঘাঁটি। যেখানে আগুনে লেগে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।  স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়। আগুন লাগলেও ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলা, সড়ক খোলা রাখা এবং ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্র খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়ার অনুরোধ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কতজন আহত ও নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেননি ডেভিড ম্যাকগুইন্টি।  তিনি শুধু বলেছেন, আগুনটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। উচ্চ বাতাসের কারণে আগুনটি দ্রুত ছড়াচ্ছে। আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত ওয়াইনরাইট শহর। সেখানকার সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার এবং থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। এছাড়া এডমন্ডের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হয় এ ঘাঁটি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও জানাননি কীভাবে আগুন লেগেছে। সূত্র: দ্য গার্ডিয়ান আরটিভি/এসআর
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আরও পড়ুন
সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯