ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিনেমা দেখতে গেট ভেঙে হলে প্রবেশ ভক্তদের!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
সিনেমা দেখতে গেট ভেঙে হলে প্রবেশ ভক্তদের!। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘রাজাসাব’ মুক্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তির পর থেকেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বিশাল উন্মাদনা। তবে, এই উন্মাদনা কিছু জায়গায় রণক্ষেত্রে পরিণত হয়।

নির্ধারিত মুক্তির আগে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। তবে সরকারি অনুমতি পত্র পৌঁছাতে দেরি হওয়ার কারণে শেষ মুহূর্তে এই শোগুলি বাতিল করতে বাধ্য হয় হল কর্তৃপক্ষ। এতে ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে হলের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তরা কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

হায়দরাবাদের বিমল থিয়েটারে পরিস্থিতি ছিল সবচেয়ে উত্তপ্ত। সেখানে সিনেমার প্রিমিয়ার স্ক্রিনিং চলাকালীন কয়েকশ ভক্ত গেট ভেঙে হলের ভেতরে ঢুকে পড়েন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তরা প্রবেশের জন্য হুড়োহুড়ি করছেন, যার ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।

তেলেঙ্গানা রাজ্যের কুকাটপল্লী এলাকায় থিয়েটারের প্রধান ফটকে ভক্তরা সজোরে ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে সিকিউরিটি ব্যারিকেড ভেঙে তারা হলের ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হল কর্তৃপক্ষ ও পুলিশকে যথেষ্ট কষ্টসাধ্য হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।

শুক্রবার সকালে সিনেমাটি ভারত জুড়ে মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ দর্শক সিনেমার দ্বিতীয়ার্ধে চমক পেয়েছেন, যদিও প্রথমার্ধকে ধীরগতির মনে করেছেন অনেকেই। তবে প্রভাসের অভিনয় এবং লুককে দর্শকরা প্রশংসায় ভাসিয়েছেন। অনেক দর্শক মন্তব্য করেছেন যে, সিনেমার ক্লাইম্যাক্স আরও ভালো হতে পারত, তবে এটি একটি পরিবারিক ছবি, যা সবাইকে নিয়ে দেখা যায়।

আরও পড়ুন

‘রাজাসাব’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে এবং এটি মুক্তি পেয়েছে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায়। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল এবং ঋদ্ধি কুমার। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত ও বোমান ইরানি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
৩০ বছর পর পুনরায় চালু টাঙ্গাইলের সিনেমা হল