ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দোয়া চাইলেন তাহসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত

গত বছরের ৪ জানুয়ারিতে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন গায়ক, অভিনেতা তাহসান খান। কিন্তু বছর পার হতেই তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি বলেন, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান।

তিনি বলেন, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না। তবে অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।

আরও পড়ুন

কবে এবং কেন এমন সিদ্ধান্ত—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। তারা বেশ কিছুদিন ধরেই আলাদা আছেন। তার ভাষায়, গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।

নিজের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে তাহসান বলেন, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় তার। তিনি একা একা ভ্রমণ করছেন।

তিনি বলেন, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
সংসারে বরকত আনতে মেনে চলুন ৬ আমল
১৫ আগস্ট সারাদেশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
জুমার দিন দোয়া কবুলের বিশেষ সময়
জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া-মিলাদ আজ