ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে গালাগাল : ছবি আরটিভি

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এস.এম.সি) গঠন নিয়ে বিরোধের জের ধরে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা ও বের করে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলামকে গালাগাল ও হুমকি দিয়েছেন বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য পলিরচর গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম অভিযোগ করে বলেন, শহীদুল ইসলামের দাদা আসক আলী স্কুলের ভূমিদাতা। ভূমিদাতার পরিবার হিসেবে তারা স্কুলের কমিটিতে নিজেদের পছন্দমত সভাপতি মনোনীত করতে চায়। তাদের আত্মীয় সোহেনা বেগম নামের এক মহিলাকে সভাপতি মনোনীত করতে চাপ প্রয়োগ করেছিল। কিন্তু ওই মহিলার স্নাতক পাশের কোন প্রমাণপত্র তারা দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, পরে সভাপতি পদে গ্রামের লাল মিয়ার নাম প্রস্তাব করা হয়। এনিয়ে তারা ক্ষুব্ধ হয়ে আমাকে গালিগালাজ ও হুমকি দেয়। এক পর্যায়ে আজ দুপুরে প্রথমে স্কুলের বারান্দায় গালাগাল করে, পরে স্কুলের অফিস রুমে ঢুকে গালিগালাজ করে ও স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি আমি উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্যারকে অবগত করেছি। স্যার আগামীকাল অফিসে যাওয়ার জন্য বলেছেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে কয়েকবার ফোন করলেও মোবাইল ফোন রিসিভ না করায় অভিযুক্ত শহীদুল ইসলামের বক্তব্য নেওয়া যায়নি।

দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া বলেন, এমন একটি ঘটনা শুনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে। আগামীকাল তাকে অফিসে আসার জন্য বলা হয়েছে। বিস্তারিত জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদ্মায় তীররক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা
শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। 
পদ্মায় তীররক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজা এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউনিয়নবাসী।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সে সময় বক্তারা বলেন, ডাকাতরা এলাকার চিহ্নিত মাদককারবারি। মামলা হলেও আসামিদের ধরতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তারা।  গত বৃহস্পতিবার রাতে টিনের চাল খুলে দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে আশপাশের গ্রামের ছয় মাদককারবারি। এতে বাধা দিলে দেলোয়ারের স্ত্রী রোখসানা বেগমের পায়ে কয়েক রাউন্ড গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রবাসী দেলোয়ারের ছোট ভাই মোবারক হোসেন জানান, পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি সবাইকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।  মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আরটিভি/এসআর
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি (ভুটভুটি) রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। 
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
আরও পড়ুন
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার তারিখ জানাল এনটিআরসিএ
লুঙ্গি ফেলে পালালেন প্রধান শিক্ষক, ঘটনা কী