ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিচ্ছেদের পর রাফসানের প্রাক্তন স্ত্রীকে নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও চিকিৎসক সানিয়া এশার বিবাহবিচ্ছেদ ঘটে প্রায় বছর দুয়েক আগে। বিয়ের তিন বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। বিচ্ছেদের দুই বছর পর আজ বুধবার সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রাফসান। এমন সময়ে অনেকের মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে—কোথায় আছেন বা কী করছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা?

সানিয়া এশার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। বর্তমানে বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ (Este Aesthetic Hospital) কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন। গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেছেন।

গত ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের সাফল্যের কথা জানান এশা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।

তিনি আরও যোগ করেন, এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এই অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি।

সবশেষে নিজের নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এশা। তিনি লিখেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরও পড়ুন
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন এনসিপি নেতা
স্ত্রীর প্রশংসার দিনে স্বামী-স্ত্রীর তুমুল মারামারি, সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা!
স্ত্রীর মন ভালো করতে প্রশংসা করে বলুন এই ১০ কথা