ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিপাকে অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
এমিলিয়া ক্লার্ক। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ও চারবারের এমি মনোনীত তারকা এমিলিয়া ক্লার্ক অভিনীত নতুন সিরিজ ‘পোনিজ’ ইতোমধ্যেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক-এ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে সিরিজটির শুটিং অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

দ্য র‍্যাপকে দেওয়া সাক্ষাৎকারে এমিলিয়া বলেন, সিরিজে বিয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের সময়ের গল্পে নির্মিত সিরিজে বিয়া এমন এক নারী, যিনি তথ্য আদায়ের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করেন। সেই কারণেই সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে বেশি।

এমিলিয়ার কথায়, টানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করি। ওই দিনই আমার একটি পাঁজরের হাড় ভেঙে যায়।

সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি সিরিজে আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিশ্চিত করে বলেন, সত্যিই ওর পাঁজরের হাড় ভেঙেছিল। এমিলিয়া সংবেদনশীল গড়নের-সেই কারণেই এমনটা হয়েছে।

আরও পড়ুন

এমিলিয়া জানান, চিকিৎসককে গিয়ে তাকে বলতে হয়েছিল-আঘাতটি হয়েছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে। পরে অবশ্য এমিলিয়া জানান, তার পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা সরে গিয়েছিল।

‘পোনিজ’ সিরিজে দেখা যায় বিয়া ও টুইলা ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করেন। তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে গোপন অভিযানে নামেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন