ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘ডন ৩’র পরিচালনায় অ্যাটলি, ফিরছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
‘ডন ৩’র পরিচালনায় অ্যাটলি, ফিরছেন শাহরুখ!। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। সিরিজটির প্রথম দুই কিস্তিতে শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। দীর্ঘ বিরতির পর পরিচালক ফারহান আখতার যখন ‘ডন ৩’ নির্মাণের ঘোষণা দেন, তখন থেকেই ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সবাইকে চমকে দিয়ে মুখ্য চরিত্রে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিষয়টি ভালোভাবে নেননি ভক্তদের বড় একটি অংশ।

ডনের চরিত্রে কিং খানকেই দেখতে অভ্যস্ত দর্শকরা শুরু থেকেই এই কাস্টিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বড় গুঞ্জন-‘ডন ৩’-এ আবারও ফিরতে পারেন শাহরুখ খান।

মাসখানেক আগে শোনা যায়, ব্যক্তিগত ও পেশাগত কারণে সিনেমাটি থেকে সরে যেতে পারেন রণবীর সিং। সেই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই শাহরুখের ফেরার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ে, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শাহরুখ খান নাকি ‘ডন ৩’-এ কাজ করতে আগ্রহী, তবে তিনি একটি শর্ত দিয়েছেন। তার শর্ত অনুযায়ী, ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি ছবিটির সঙ্গে যুক্ত হন, তবেই তিনি এই প্রজেক্টে ফিরতে রাজি হবেন। যদিও এ বিষয়ে নির্মাতা ফারহান আখতার বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন

এদিকে ছবির নারীপ্রধান চরিত্র নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। শুরুতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও পরবর্তীতে তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, এই চরিত্রে কৃতি শ্যাননকে দেখা যেতে পারে। তবে খলনায়কের চরিত্রে কে থাকবেন, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি
জজ আদালতেও জামিন মেলেনি ডনের
মধ্যরাতে শাহরুখের ‘মান্নাত’এ সাপের হানা