ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি। তখন অভিনয়ের সুযোগ পাওয়াই ছিল তার কাছে সবচেয়ে বড় আনন্দ। ফলে নিজের অস্বস্তি কিংবা ব্যক্তিগত সীমারেখা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলতেন না তিনি।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা এবং হলিউডের ক্ষমতার অপব্যবহার নিয়ে কথা বলেছেন ‘গেম অব থ্রোনস’ তারকা।

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ সার্সি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান লিনা। সিরিজটির পঞ্চম মৌসুমের শেষ দিকে তার চরিত্রের একটি নগ্ন দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে অপমানের শাস্তি হিসেবে সার্সিকে নগ্ন অবস্থায় জনতার সামনে দিয়ে হাঁটতে বাধ্য করা হয়।

তবে দৃশ্যটিতে লিনার পরিবর্তে ব্যবহার করা হয়েছিল একজন বডি ডাবলকে। পরে বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে দুজনের পারফরম্যান্স একত্র করা হয়। এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন অভিনেত্রী। কিছু দর্শক বিষয়টিকে প্রতারণা হিসেবে দেখলেও লিনার ব্যাখ্যা ছিল ভিন্ন।

তার মতে, বিপুলসংখ্যক মানুষের সামনে কয়েক দিন ধরে নগ্ন হয়ে হাঁটার অভিজ্ঞতায় চরিত্রের আবেগের পরিবর্তে নিজের আত্মরক্ষার বিষয়টি প্রাধান্য পেতে পারত। এতে সার্সির মানসিক অবস্থা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা কঠিন হতো। তাই শুটিংয়ে উপস্থিত থেকে চরিত্রটির আবেগ প্রকাশের দায়িত্ব পালন করেন তিনি।

সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা প্রসঙ্গে লিনা জানান, কাজ পাওয়ার আনন্দে তখন অনেক অস্বস্তিকর পরিস্থিতি মেনে নিতেন। তবে এখন অতীতের দিকে ফিরে তিনি বুঝতে পারেন, নিজের সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরার আত্মবিশ্বাস তখন তার মধ্যে যথেষ্ট ছিল না।

হলিউডের ক্ষমতার অপব্যবহার নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। তার অভিযোগ, প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের অগ্রহণযোগ্য আচরণের প্রতিবাদ করার পর মিরাম্যাক্সের আর কোনো ছবিতে কাজের সুযোগ পাননি তিনি। লিনার ধারণা, ওই প্রযোজকের ইচ্ছার কাছে নতি স্বীকার না করায় পরবর্তী সময়ে বেশ কিছু কাজের সম্ভাবনা হারিয়েছিলেন।

লিনার এই অভিজ্ঞতা হলিউডের বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহার, কর্মক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা এবং কাজ পাওয়ার ক্ষেত্রে শিল্পীদের ওপর তৈরি হওয়া চাপের বিষয়গুলোকে আবারও সামনে নিয়ে এসেছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার মারা গেছেন।
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
হংকংয়ের মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যাকাণ্ডের বিচার চলাকালে আদালতে উঠে এসেছে নৃশংস হত্যার ভয়াবহ বিবরণ।
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
আরও পড়ুন
হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
প্রকাশ্যে ‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার, ফিরছেন পুরোনো তারকারা
হলিউডের শুটিং সেটে মেসির জন্য বদলে যায় সব নিয়ম, শেষ হলে একটাই শব্দ ‘ভামোস’