ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধানুশ-ম্রুণালের বিয়ে নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
ধানুশ-ম্রুণালের বিয়ে নিয়ে যা জানা গেল। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিলো। বছরের মাঝামাঝি শোবিজ অঙ্গন সরগরম হয়ে ওঠে। তবে ২০২৫ সালের আগস্টে ম্রুণাল স্পষ্ট জানিয়ে দেন, ধানুশ তার কাছে ‘শুধুই একজন ভালো বন্ধু’।

এরপরও নতুন করে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই জুটি আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন। গুঞ্জন অনুযায়ী, বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশকে চেন্নাই থেকে মুম্বাই উড়ে আসতে দেখা যায়। ম্রুণাল তখন জানিয়ে দেন, ধানুশকে আমন্ত্রণ করেছিলেন অজয় দেবগন; এটি ব্যক্তিগত কোনো সম্পর্কের ইঙ্গিত নয়।

তবে ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরও কিছু মুহূর্ত-যেমন, ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতি এবং ম্রুণালের সোশ্যাল মিডিয়ায় ধানুশের বোনদের ফলো করা-ভক্তদের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, হ্যাঁ, তারা ডেট করছেন, তবে এটি নতুন এবং জনসমক্ষে এখনই প্রকাশ করার ইচ্ছা নেই। তবে একে অপরের সঙ্গে সময় কাটাতে তারা সংকোচবোধ করছেন না।

আরও পড়ুন

প্রসঙ্গত, ধানুশের পূর্ববর্তী বিবাহ হয়েছিল রজনীকান্তের কন্যা, নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে। ২০২২ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের দুই সন্তান রয়েছে।

সব মিলিয়ে, ধানুশ-ম্রুণালের ব্যক্তিগত জীবন ঘিরে ভক্তদের কৌতূহল ও আলোচনা এখন তুঙ্গে। দুই তারকা এখনও পর্যন্ত এই গুজব বা পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?
বিয়ের চার মাস পর জানলেন ‘স্ত্রী’ একজন পুরুষ