ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

\'শাস্তি\' নিয়ে আমি খুব এক্সাইটেড: পরীমণি 

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।

রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

মাঝে কিছুদিন কাজ থেকে বিরতি নিলেও ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন পরীমণি। লীসা গাজীর পরিচালনায় 'শাস্তি' নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি।

রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও সিনেমাটি নির্মিত হচ্ছে সমকালীন বাস্তবতায়। যেখানে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ সিনেমায় আরো অভিনয় করবেন আনান সিদ্দিকা ও অর্ক দাস। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঢাকায় শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এক উন্মত্ত শহরে শাস্তির দাবির মুখে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াইয়ের গল্প।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে।

এই মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার মিডিয়ায় শুরু হয় তীব্র আলোড়ন ও বিচার-পিপাসু উন্মাদনা। লাকির জা মীরা হয়ে ওঠেন প্রধান সন্দেহভাজন। কিন্তু তিনি কি সত্যিই অপরাধী, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে- এই প্রশ্নের উত্তর খুঁজতেই 'শাস্তি'র গল্প এগোবে।

এর আগে 'বাড়ির নাম শাহানা' সিনেমার জন্য প্রশংসিত হয়েছিলেন লীসা গাজী।

এই নির্মাতা বলেন, আমরা যে সময়ে বাস করছি, সেই সময়টাকে বোঝার চেষ্টা থেকেই শাস্তির গল্প এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে এর অঙ্কুরোদগম হলেও এটি আজকের বাস্তবতা- বাস্তব ও ভার্চুয়াল জীবনের ফারাক, যা দেখা যায় আর যা লুকিয়ে রাখা হয়, তার মধ্যকার টানাপড়েনের প্রতিচ্ছায়া। এই ছবিটি সময়ের সাথে যেমন বোঝাপড়া, তেমনি নিরন্তর আশার সন্ধান করে ফেরাও বটে।

পরীমণি বলেন, পরিচালক যখন আমাকে এই সিনেমার চিত্রনাট্য শোনান, আমি এক মুহূর্তে রাজি হয়ে যাই। সমসাময়িক প্রেক্ষাপটে এই গল্পের নারী চরিত্রগুলোকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। চঞ্চল ভাইয়ের মত গুণী একজন অভিনেতা ও সব সহশিল্পীদের সঙ্গে কাজ করা নিয়ে আমি এক্সাইটেড। আমি আমার নতুন এই চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত এবং দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে।

'শাস্তি' সিনেমা প্রযোজনা করছেন লীসা গাজী, আবিদ আজিজ মার্চেন্ট, অপূরভা বাকশী, আরিফুর রহমান। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সাকিব ইফতেখার, রেইনবো ফং। নির্বাহী প্রযোজক ফয়সাল গাজী, টিউলিপ কবির। সহ-নির্বাহী প্রযোজক আব্বাস নোখাস্তেহ, কাজী রুমা।

চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী, আনান সিদ্দিকা ও সাদিয়া খালিদ ঋতি। চিত্রগ্রহণ করবেন অ্যালেক্স উনাই। কাস্টিং ডিরেক্টর ও লাইন প্রডিউসার তানিয়া রহমান। অন-লোকেশন সাউন্ডে নাহিদ মাসুদ, ব্যাকগ্রাউন্ড স্কোর ও সাউন্ড ডিজাইনে রাশিদ শরীফ শোয়েব এবং মাইজভাণ্ডারী গানের সংগীত পরিচালনায় থাকছেন অদিত রহমান।

আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিতব্য 'শাস্তি' প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
বলিউডের ‘বাদশাহ’খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে আজ ৬১ বছরে পা রাখলেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা। টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’ ও ‘ভীর-জারা’র মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে ‘কিং অব রোমান্স’ হিসেবে পরিচিতি পান শাহরুখ। তবে রোমান্টিক চরিত্রের বাইরেও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘ডন’ সিরিজ, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ করেছেন যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও রাজকুমার হিরানির মতো খ্যাতিমান পরিচালকদের সঙ্গে। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। প্রতি বছর জন্মদিনে মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত। ব্যক্তিজীবনে স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সময় কাটান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, বিনয়ী আচরণ ও পরিবারের প্রতি ভালোবাসার কারণেও ভক্তদের কাছে বিশেষভাবে সমাদৃত তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন পেরিয়ে আজও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাহরুখ খান। ৬১ বছর বয়সে এসেও অভিনয় ও তারকাখ্যাতিতে সমান উজ্জ্বল বলিউডের এই ‘বাদশাহ’। আরটিভি/এসকে
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
সালমান শাহ হত্যা মামলা, ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে ডনকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম ডনের জামিন আবেদন নাকচ করেন। পরবর্তী সময়ে উচ্চতর আদালতে জামিনের আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি। ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম গণমাধ্যমকর্মীদের জানান, সালমান শাহর মৃত্যুর দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে তার আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে বলে তারা মনে করেন। এ কারণে দীর্ঘদিন কারাগারে থাকা ডনের জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত তা নামঞ্জুর করেছেন। গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সিআইডির অভিযোগ, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তার মৃত্যুসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন ডন। কিন্তু তদন্তে তিনি তথ্য গোপনের কৌশল অবলম্বন করেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য রয়েছে। আরটিভি/এসকে
সালমান শাহ হত্যা মামলা, ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’
তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে মুহূর্তেই সাড়া পড়ে গেছে ভক্তদের। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মেতে উঠেছেন মজার সব মন্তব্যে।
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী।
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
আরও পড়ুন
পরীমণির নাচের ভিডিও ভাইরাল
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি