ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এপস্টেইনের সাম্রাজ্যে যেতেন মাইকেল জ্যাকসনও!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস প্রকাশের পর নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গড়ে তোলা অপরাধচক্র ও তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

এই তালিকায় আগেই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, টেসলার মালিক ইলন মাস্ক এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসসহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম। এবার নতুন করে আলোচনায় এসেছেন পপসম্রাট মাইকেল জ্যাকসন ও রক কিংবদন্তি মিক জ্যাগার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এপস্টেইন ফাইলসের একটি বড় অংশ প্রকাশ করা হয়। এসব নথিতে রাজনীতি ও বিনোদন জগতের একাধিক তারকার ছবি ও নাম উঠে এসেছে।

প্রকাশিত নথি অনুযায়ী, জেফ্রি এপস্টেইন ও তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিভিন্ন প্রমোদ ভ্রমণ ও সামাজিক আয়োজনে অংশ নিয়েছিলেন অনেক তারকা। একটি ছবিতে মাইকেল জ্যাকসনকে ডায়ানা রস ও বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে। অন্য একটি ছবিতে তাকে এপস্টেইনের পাম বিচের বাড়িতেও উপস্থিত থাকতে দেখা যায়।

তবে নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এসব ছবি বা তথ্যের কোথাও মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

এ ছাড়া ২০১৬ সালের একটি জবানবন্দিতে এপস্টেইনের এক অভিযোগকারী জানান, তিনি এপস্টেইনের বাড়িতে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে ওই জবানবন্দিতেও জ্যাকসনের বিরুদ্ধে কোনো অনৈতিক বা বেআইনি আচরণের অভিযোগ তোলা হয়নি।

অন্যদিকে, রোলিং স্টোনস ব্যান্ডের তারকা মিক জ্যাগারের একটি ছবিও নথিতে পাওয়া গেছে, যেখানে তাকে বিল ক্লিনটন ও এপস্টেইনের সঙ্গে একটি ডিনারে দেখা যায়। সেখানেও জ্যাগারের বিরুদ্ধে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি।

নথিতে বিনোদন জগতের বাইরে রাজনীতিকদের মধ্যে বিল ক্লিনটন এবং অভিনেতা ক্রিস টাকারের নাম ও ছবিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিচার বিভাগের এই নতুন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও নানা ষড়যন্ত্র তত্ত্ব (কনস্পিরেসি থিওরি) ছড়িয়ে পড়ছে। তবে সংশ্লিষ্ট নথিগুলোতে যাদের নাম এসেছে, তাদের অনেকের ক্ষেত্রেই এখন পর্যন্ত কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে মার্কিন বিচার বিভাগ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন
হাজার কোটির পথে মাইকেল জ্যাকসনের বায়োপিক
মাইকেল জ্যাকসনের কি সত্যিই ছোঁয়াচে রোগ ছিল?
পাওয়া গেছে এপস্টেইনের সুইসাইড নোট, কী লেখা এতে