ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় থেকে ‘বিরতি’ নিলেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

এবার অভিনয় থেকে সাময়িক বিরতির কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি নিজেই এ কথা জানান।

wsfgbgvn

পোস্টে ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।

তবে এই বিরতিকে যেন কেউ বিদায় না ভাবেন এমনটাও জানিয়েছেন তিনি। শিগগিরই তিনি আবার ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

হঠাৎ এ সিদ্ধান্তের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। অনেকেই মনে করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্যই হয়তো এই বিরতি।

এদিকে বিরতির ঘোষণা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে উঠে দেশ ছেড়েছেন মাহি। সেখানে নিজের বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মায়ের যে কথা সারাজীবন মেনেছেন সোহেল খান
ঢাকার ধামরাইয়ে অভিনেতা সোহেল খানের বেড়ে ওঠা। সেখান থেকে এই অভিনেতা ঢাকায় এসে অভিনয় করেছেন। কথা বলেছেন নিজের ভাষায়, মায়ের শেখানো ভাষায়। দীর্ঘ ক্যারিয়ারে ছায়ার মতো এই অভিনেতার পাশে থেকেছে তার মায়ের কথা। শুটিংয়েও নানাভাবে আসত তার মায়ের স্মৃতি। সেগুলো প্রায়ই উঠে আসত তার সাক্ষাৎকারে।
মায়ের যে কথা সারাজীবন মেনেছেন সোহেল খান
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। সেই স্বপ্নের পথে ছিল প্রস্তুতি, পরিশ্রম আর দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা। তবে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটের লড়াইয়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। 
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
নগদ অর্থসহ যেসব সুবিধা পাবেন মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেত্তো
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে এই মুকুট জয়ের পর কি কি সুবিধা ভোগ করবেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরে ১১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন বারেত্তো। সংবাদমাধ্যম হোলা জানিয়েছে, বিজয়ী হিসেবে বারেত্তো প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে। এই তথ্যের ভিত্তি হলো, গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশও একই পরিমাণ অর্থ পেয়েছিলেন। মাসিক ভাতা: শিরোপাধারী হিসেবে দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার করে দেওয়া হতে পারে। কিছু প্রতিবেদনে এটিকে বেতন বলা হয়েছে।  তবে গালফ নিউজ জানিয়েছে, আয়োজক সংস্থা বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে বর্ণনা করেছে। তাদের ভাষায়, বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজয়ীকে ‘প্রাথমিক তহবিল ও মাসিক আয়’ দেওয়া হয়। হোলার তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং সংস্থার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালনের খরচ মেটাতেই এই অর্থ দেওয়া হয়। যদিও স্বাধীনভাবে নগদ অর্থের পরিমাণ নিশ্চিত করা যায়নি। আর আয়োজক সংস্থাও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যান্য সুযোগ-সুবিধা অর্থের বাইরেও এই পুরস্কার প্যাকেজের মূল উদ্দেশ্য হলো এক বছরের জন্য পূর্ণকালীন দূত হিসেবে জীবনযাপন ও কাজ করার সুযোগ দেওয়া। হোলার প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীকে নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই শহরই আয়োজক সংস্থার প্রধান কার্যালয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া বিমানভাড়া, হোটেল এবং ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার খরচও বহন করা হয়। পাশাপাশি স্টাইলিস্ট, ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নবিষয়ক পরামর্শক এবং মেকআপ আর্টিস্টদের সেবা পাওয়ার সুযোগ থাকে। সাধারণত সংস্থাটি পুষ্টিবিষয়ক পরামর্শ এবং মানসিক স্বাস্থ্য সহায়তাও দিয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গালফ নিউজ গত বছরের বিজয়ীর জন্যও একই ধরনের সুযোগ-সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে ছিল সম্পূর্ণ ভ্রমণ ব্যবস্থাপনা, ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ এবং সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা।সর্বশেষ খবর নতুন মুকুট ২০২৬ সালের বিজয়ী হিসেবে বারেটো প্রথমবারের মতো পরেছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটটি। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে এটি। ডেইলি ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাসে আয়োজিত ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে মুকুটটি উন্মোচন করা হয়।  সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ'ওরের সহযোগিতায় গয়না নকশাকার জর্জ উইটেলস এটি তৈরি করেছেন। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি উজ্জ্বলভাবে কাট করা হীরা। মুকুটটির কেন্দ্রে রয়েছে তিনটি বড় হীরা।  ডেইলি ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পাশের হীরা অতীতের পথপ্রদর্শক এবং বর্তমানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এমন নারীদের সম্মান জানাতে। আর মাঝখানের হীরাটি প্রতিনিধিত্ব করে ভবিষ্যৎ প্রজন্মকে। তবে মুকুটটির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। গালফ নিউজ জানিয়েছে, গত বছর বশ যে ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ নামের ৫০ লাখ ডলারের মুকুট পরেছিলেন, সেটির মতোই নতুন মুকুটটিও শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরা হবে এবং পরবর্তী বিজয়ীর কাছে হস্তান্তর করা হবে। মুকুট জয়ের পর যেসব কাজ করবেন বারেত্তো মিস ইউনিভার্সের শিরোপার মেয়াদ এক বছর। এই সময় বারেটো সংস্থার প্রধান দূত হিসেবে দায়িত্ব পালন করবেন। গালফ নিউজ ও হোলার তথ্য অনুযায়ী, এসময় তাকে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে হবে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে হবে, দাতব্য কার্যক্রম পরিচালনা করতে হবে এবং বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে উপস্থিত হতে হবে। এক বছর দায়িত্ব পালনের পর তিনি আবার মঞ্চে ফিরবেন এবং তার উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন। গত বছরের বিজয়ীও একই দায়িত্ব পালনের জন্য পুয়ের্তো রিকোতে এসেছিলেন। আরটিভি/এসআর
নগদ অর্থসহ যেসব সুবিধা পাবেন মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেত্তো
সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো
সৌন্দর্যের মঞ্চে আসার আগে তার পরিচয় ছিল সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা একজন মনোবিজ্ঞানী হিসেবে। কখনো সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয়ের স্বপ্ন না দেখা সেই জেনিফার বারেত্তোই এবার হলেন মিস ইউনিভার্স। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতে নতুন ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী এই নারী।
সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো
জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যার মাথায়
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এবারের আসরে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যার মাথায়
আরও পড়ুন
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী মাহি