ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ অর্থসহ যেসব সুবিধা পাবেন মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেত্তো

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেত্তো। ছবি: এএফপি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে এই মুকুট জয়ের পর কি কি সুবিধা ভোগ করবেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরে ১১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন বারেত্তো।

সংবাদমাধ্যম হোলা জানিয়েছে, বিজয়ী হিসেবে বারেত্তো প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে। এই তথ্যের ভিত্তি হলো, গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশও একই পরিমাণ অর্থ পেয়েছিলেন।

মাসিক ভাতা: শিরোপাধারী হিসেবে দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার করে দেওয়া হতে পারে। কিছু প্রতিবেদনে এটিকে বেতন বলা হয়েছে।

তবে গালফ নিউজ জানিয়েছে, আয়োজক সংস্থা বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে বর্ণনা করেছে। তাদের ভাষায়, বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজয়ীকে ‘প্রাথমিক তহবিল ও মাসিক আয়’ দেওয়া হয়।

হোলার তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং সংস্থার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালনের খরচ মেটাতেই এই অর্থ দেওয়া হয়। যদিও স্বাধীনভাবে নগদ অর্থের পরিমাণ নিশ্চিত করা যায়নি। আর আয়োজক সংস্থাও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

অন্যান্য সুযোগ-সুবিধা

অর্থের বাইরেও এই পুরস্কার প্যাকেজের মূল উদ্দেশ্য হলো এক বছরের জন্য পূর্ণকালীন দূত হিসেবে জীবনযাপন ও কাজ করার সুযোগ দেওয়া।

হোলার প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীকে নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই শহরই আয়োজক সংস্থার প্রধান কার্যালয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া বিমানভাড়া, হোটেল এবং ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার খরচও বহন করা হয়।

পাশাপাশি স্টাইলিস্ট, ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নবিষয়ক পরামর্শক এবং মেকআপ আর্টিস্টদের সেবা পাওয়ার সুযোগ থাকে। সাধারণত সংস্থাটি পুষ্টিবিষয়ক পরামর্শ এবং মানসিক স্বাস্থ্য সহায়তাও দিয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গালফ নিউজ গত বছরের বিজয়ীর জন্যও একই ধরনের সুযোগ-সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে ছিল সম্পূর্ণ ভ্রমণ ব্যবস্থাপনা, ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ এবং সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা।সর্বশেষ খবর

নতুন মুকুট

২০২৬ সালের বিজয়ী হিসেবে বারেটো প্রথমবারের মতো পরেছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটটি। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে এটি।

ডেইলি ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাসে আয়োজিত ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে মুকুটটি উন্মোচন করা হয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ'ওরের সহযোগিতায় গয়না নকশাকার জর্জ উইটেলস এটি তৈরি করেছেন। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি উজ্জ্বলভাবে কাট করা হীরা। মুকুটটির কেন্দ্রে রয়েছে তিনটি বড় হীরা।

ডেইলি ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পাশের হীরা অতীতের পথপ্রদর্শক এবং বর্তমানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এমন নারীদের সম্মান জানাতে। আর মাঝখানের হীরাটি প্রতিনিধিত্ব করে ভবিষ্যৎ প্রজন্মকে। তবে মুকুটটির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।

গালফ নিউজ জানিয়েছে, গত বছর বশ যে ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ নামের ৫০ লাখ ডলারের মুকুট পরেছিলেন, সেটির মতোই নতুন মুকুটটিও শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরা হবে এবং পরবর্তী বিজয়ীর কাছে হস্তান্তর করা হবে।

মুকুট জয়ের পর যেসব কাজ করবেন বারেত্তো

মিস ইউনিভার্সের শিরোপার মেয়াদ এক বছর। এই সময় বারেটো সংস্থার প্রধান দূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

গালফ নিউজ ও হোলার তথ্য অনুযায়ী, এসময় তাকে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে হবে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে হবে, দাতব্য কার্যক্রম পরিচালনা করতে হবে এবং বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে উপস্থিত হতে হবে।

এক বছর দায়িত্ব পালনের পর তিনি আবার মঞ্চে ফিরবেন এবং তার উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন। গত বছরের বিজয়ীও একই দায়িত্ব পালনের জন্য পুয়ের্তো রিকোতে এসেছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো
সৌন্দর্যের মঞ্চে আসার আগে তার পরিচয় ছিল সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা একজন মনোবিজ্ঞানী হিসেবে। কখনো সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয়ের স্বপ্ন না দেখা সেই জেনিফার বারেত্তোই এবার হলেন মিস ইউনিভার্স। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতে নতুন ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী এই নারী।
সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো
জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যার মাথায়
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এবারের আসরে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যার মাথায়
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘নন্দিনী ও দুই পাখি’। নাটকের গল্পে মানুষের সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন ও জীবনের নানা টানাপোড়েনের পাশাপাশি সমাজবাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন
রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কবিতা ‘দুই পাখি’ ও নাটক ‘রক্তকরবী’ অবলম্বনে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। দলটির ২৮তম প্রযোজনা এটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইন্টারনেট-স্যাটেলাইট কৃত্রিম বুদ্ধিমত্তা আর শোষন-শাসন-সাম্রাজ্যবাদী আগ্রাসনময় বর্তমান বিশ্বে মানুষের জীবন যেন এক রোবটিক জীবন। সেই জীবনে একধরনের মানুষের জীবন প্রাচুর্য্য-বিলাসিতা-স্বাচ্ছন্দময় কিন্তু পরাধীন। অপরদিকে একধরনের মানুষের জীবন অনিশ্চয়তা-ঝুঁকি-কষ্টময় কিন্তু স্বাধীন। একটা জীবন স্বর্ণের খাঁচায় আবদ্ধ খাঁচার পাখির জীবন, অন্য জীবন অনিশ্চয়তা-ঝুকি-কষ্টময় সত্ত্বেও মুক্ত বনের পাখির মতো স্বাধীন। একটা জীবন আবদ্ধ হতে হতে উড়বার শক্তি হারিয়ে পরাধীন, অন্য জীবন খাঁচার ফাঁদ এড়িয়ে স্বাধীন। এই পরাধীন এবং স্বাধীন রুপ খাঁচায় ও বনের পাখির পারস্পরিক সাক্ষাতে যখন দ্বৈতসত্ত্বা মিলিত হয়ে এক অভিন্ন সত্ত্বায় মুক্তির বারতা ঘোষণা করতে যেয়ে ও অসমর্থ হয়। ঠিক তখনই মহামুক্তির পথ নির্দেশনা নিয়ে উপস্থিত হয় রক্তকরবী নাটকের কেন্দ্রীয় চরিত্র যিনি আত্মার মুক্তি এবং খাঁচা তথা ব্যারিকেড ভেঙ্গে ফেলবার পথিকৃৎ সেই নন্দিনী। লোভ, নিষ্ঠুরতা, ভয়ভীতি, আঘাত প্রভৃতির যাঁতাকলে যক্ষপুরীর রাজা মকররাজের কারণে কিশোর, ফাগুলালের মতো শত সহস্র মানুষ বাধ্যতামূলক খনিতে নেমে স্বর্ণ তুলতে তুলতে যখন রোবটের মতো প্রানহীন দেহ নিয়ে বেঁচে থাকতে বাধ্য, তখন মানুষকে তার মানবিক অধিকার-স্বাচ্ছন্দ-জীবন উদযাপনের মূল সুরে ফিরিয়ে আনতে এবং শোকার্ত মানুষের সারিতে এনে যক্ষপুরীর রাজা মকররাজকে মানবিক হওয়ার, সমব্যাথী হওয়ার, সমন্বয় সাধনের পথরেখা দ্রোহ এবং আত্মত্যাগ দিয়ে আঁকেন রক্তকরবীর নন্দিনী। স্বাধীনতা আর মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুই পাখির যে জিজ্ঞাসা, রক্তকরবীর নন্দিনীর যে সমাধান, তারই চিরন্তন এবং সমসাময়িকতার শিল্প সৃজন ষড়েশ্বর্য লাকী ইনামের নাটক 'দুই পাখী ও নন্দিনী'। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার প্রমুখ।  আলোক পরিকল্পনা করেছেন জয়নাল আবেদীন পবন, আবহ সংগীত পরিচালনায় শওকত আলী রানা, মঞ্চসজ্জায় শাওন আকন্দ ও কোরিওগ্রাফি সুমন আহমেদ। আরটিভি/এসআর
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন
আরও পড়ুন
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো
জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যার মাথায়
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী মাহি